শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৯ অক্টোবর ২০২৫ ০৯ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতে বাড়ি ফিরতে চেয়েছিলেন। সেই হিসেবে সব পরিকল্পনা প্রস্তুত। ব্যাগ গুছিয়ে তৈরি। অপেক্ষার প্রহর গুনতে গুনতেই বড় খবর। বিমান সংস্থার ঘোষণায় মাথায় হাত যাত্রীদের। শুক্রবার ইতালি থেকে দীপাবলির জন্য ভারতে ফিরে আসায় অপেক্ষারত শত শত যাত্রীর মাথায় হাত। আচমকা যাত্রীরা জানতে পারেন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, অর্থাৎ যে বিমানে তাঁদের দেশে ফেরার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, একইসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, দীপাবলির আগে, ওই বিমান সংস্থা যাত্রীদের jony আর অপর বিমানের ব্যবস্থা করতে পারবে না। তাদের দীপাবলি কিংবা তার পরের দিনের বিমানের ব্যবস্থা করতে পারবে সংস্থা।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, মিলান থেকে দিল্লিগামী ফ্লাইট AI138, যান্ত্রিক ত্রুটির জন্য বাতিল করা হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, 'সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে, বিমান পরিচালনার জন্য নির্ধারিত বিমানের প্রযুক্তিগত সমস্যার এবং প্রয়োজনীয়তার কারণে ১৭ অক্টোবর মিলান থেকে দিল্লিগামী বিমান AI138 বাতিল করা হয়েছে।' এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এই মর্মে বিবৃতি জারি করেছেন। একইসঙ্গে বিমান সংস্থা জানিয়েছে যে, সমস্ত যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তবে কিছু যাত্রীর জন্য বিমানবন্দরের আশেপাশের এলাকার বাইরে থাকার ব্যবস্থা করতে হবে যাত্রী সংখ্যার নিরিখে, জানানো হয় তেমনটাও।
বিমান সংস্থা যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য বিমান সংস্থাগুলি আসন-উপলব্ধতার নিরিখে ২০ অক্টোবর, ২০২৫ তারিখে বা তার পরে বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের ইতালি থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। বিমান সংস্থা জানিয়েছে যে, একজন যাত্রী, যাঁর শেনজেন ভিসার মেয়াদ সোমবার শেষ হচ্ছে, রবিবার অন্য একটি বিমান সংস্থার মাধ্যমে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
একইসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জোর চর্চা বিমানের ভাড়া নিয়ে। দেশ জুড়ে উৎসবের মরসুমে, বিমান সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ আচমকাই বিরাট অঙ্কের ভাড়া বৃদ্ধির। দেশের বিভিন্ন শহর থেকে কলকাতাগামী বিমানের টিকিটের দাম সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।
দাম ছিল ২৭ হাজার টাকারও বেশি—যেখানে সাধারণ সময়ে এই রুটে ভাড়া থাকে ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে। একই বিমানের বিজনেস ক্লাস টিকিটের দাম ছুঁয়েছে ৭০ হাজার টাকা, যা সাধারণত ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে থাকে। এই তথ্য জানিয়েছেন একাধিক ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?