শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৯ অক্টোবর ২০২৫ ০৮ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাদক সরবরাহ রুখতে ফের বিরাট পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের। এবার মাদকবাহী সাবমেরিনে বড়সড় হামলা করল যুক্তরাষ্ট্র। এর জেরেই দুই দেশের দুই পরিচিত মাদক কারবারির মৃত্যু হয়েছে। বাকি দু'জনকে আটক করার প্রস্তুতি চলছে জোরকদমে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলায় ২৫ হাজার নাগরিকের প্রাণ রক্ষা পেয়েছে বলেই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মাদক সরবরাহকারী সাবমেরিনে হামলা চালিয়েছে। এই হামলায় মাদক সরবরাহকারী দুই সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত আরও দুই সন্ত্রাসীকে কলোম্বিয়া ও ইকুয়েডরে ফেরৎ পাঠানো হচ্ছে। সেই দেশেই অভিযুক্তদের আটক করে কড়া পদক্ষেপ করা হবে। এই হামলায় কোনও মার্কিন নাগরিক, সেনাবাহিনীর সদস্যরা আহত হননি।
???? DESTROYED: Confirmed DRUG-CARRYING SUBMARINE navigating towards the United States on a well-known narcotrafficking transit route.
— The White House (@WhiteHouse) October 18, 2025
"Under my watch, the United States of America will not tolerate narcoterrorists trafficking illegal drugs, by land or by sea." - President Trump pic.twitter.com/N4TAkgPHXN
হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিটি শেয়ার করেছে। একটি বিবৃতি প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা একটি সাবমেরিনে হামলা চালিয়েছি, ওইটা ছিল মাদকবাহী একটি সাবমেরিন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছিল। যেটি বানানোই হয়েছিল বিপুল পরিমাণ মাদক পরিবহনের উদ্দেশ্যে। হামলাটি হয়েছে মাদক-পরিবহনকারী, মাদকবোঝাই সাবমেরিনে। ইউএস ইন্টেলিজেন্স জানিয়েছে, এই সাবমেরিনে মূলত ফেন্টানাইল ও আরও অবৈধ মাদকদ্রব্য ভর্তি করা ছিল।'
বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, 'সাবমেরিনে অতি পরিচিত চারজন মাদক সন্ত্রাসী ছিল। মার্কিন সেনাবাহিনীর হামলা দুই সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এই সাবমেরিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ২৫ হাজার নাগরিকের মৃত্যু হতে পারত। হামলার পর জীবিত দুই মাদক সন্ত্রাসীকে তাদের দেশে কলোম্বিয়া ও ইকুয়েডরে ফেরৎ পাঠানো হয়েছে। সে দেশেই তাদের আটক করে বিচারপ্রক্রিয়া শুরু হবে। এই হামলায় মার্কিন সেনাবাহিনীর কেউ আহত হয়নি। আমার নজর থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থলপথে, জলপথে অবৈধ মাদকদ্রব্য পাচার রুখতে কড়া পদক্ষেপ করা হবে।'
কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্বীকার করেছেন, এ দেশের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'হামলার পরেই অভিযুক্ত জীবিত রয়েছে। তাকে গ্রেপ্তার করে বিচারপ্রক্রিয়া শুরু হবে।'
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে ছ'টি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েকটি স্পিডবোট ছিল। এর মধ্যে কয়েকটি ভেনেজুয়েলার হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এরা সন্ত্রাসী, একথা পরিষ্কার থাকা উচিত।’ ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত পাঁচটি হামলার কথা স্বীকার করেছে। যাতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এরা সকলেই মাদক সরবরাহকারী বলে জানা গেছে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলা অঞ্চলের মাদক পাচার ঠেকাতে স্থলভাগেও অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?