শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জ্বলে না আলো, উদযাপন করলেই মৃত্যু নিশ্চিত! দীপাবলিতে অন্ধকারে ডুবে থাকে এই গ্রাম, আসল কারণ জানলে চমকে উঠবেন

পল্লবী ঘোষ | ১৮ অক্টোবর ২০২৫ ২২ : ৩৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আমেজ দেশজুড়ে। আলোর উৎসবে মেতে উঠেছে আপামর দেশবাসী। দিকে দিকে আলোর রোশনাই। দীপাবলি উপলক্ষে আলোয় সেজে উঠবে দেশের কোণা কোণা। তবে একটি মাত্র গ্রামে জ্বলবে না উৎসবের আলো। আলোর উৎসবে মেতে উঠবে না এই গ্রাম। দীপাবলিতেও অন্ধকারে ডুবে থাকবে। 

 

হিমাচল প্রদেশের সাম্মু গ্রাম: 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশের হামিরপুর জেলার হাম্মু গ্রামে চলতি বছরেও আলোর উৎসব উদযাপন হবে না। কয়েক দশকের পুরনো রীতি মেনেই দীপাবলি উদযাপন করেন না এই গ্রামের বাসিন্দারা। এক পুরনো অভিশাপের জেরেই দীপাবলিতেও আলো জ্বলে এই গ্রামে। 

 

কী কারণ? 

 

জানা গেছে, ওই গ্রামের এক মহিলা স্বামীর মৃত্যুর পর আত্মঘাতী হন। স্বামীর চিতায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। তবে চরম পদক্ষেপের আগে গ্রামবাসীদের অভিশাপ দেন, এই গ্রামে আর কখনও দীপাবলি উদযাপন হবে না।‌ কেউই আলোর উৎসবে মেতে উঠতে পারবেন না। 

শনিবার গ্রামের প্রধান বীণা দেবী জানিয়েছেন, তরুণীর সেই অভিশাপের পরেই গ্রামে আর দীপাবলিতে উদযাপন হয় না। কোনও ঘরেই জ্বলে না আলো। 

 

আরও পড়ুন: বাজি পোড়ানো যাবে না দিওয়ালিতে, মাটির প্রদীপই ভরসা! গোটা রাজ্যে বড় ঘোষণা, নিয়ম ভাঙলেই শাস্তি

 

বিপর্যয়ের আশঙ্কা: 

 

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের কয়েকটি বাড়িতে দীপাবলিতে কয়েকটি মাটির প্রদীপ জ্বলে। তবে বাজি ফাটিয়ে, হুল্লোড়ে মেতে কেউ দীপাবলি উদযাপন করেন না। সকলের মনে ভয় ঢুকে গেছে। গ্রামবাসীদের আশঙ্কা, সেই অভিশাপের পর দীপাবলি উদযাপন করলে গ্রামেই বিপর্যয় নেমে আসবে। 

 

জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে সাম্মু গ্রাম স্তব্ধ থাকে দীপাবলিও। বাজি ফাটানো হয় না, আলো জ্বলে না। দীপাবলিতে অন্য চিত্র ধরা পড়ে এই গ্রামে। এক বয়স্ক গ্রামবাসী ঠাকুর বিধি চাঁদ জানিয়েছেন, 'কয়েক দশক আগে এক গর্ভবতী মহিলা দীপাবলি উদযাপনের জন্য তোড়জোড় করছিলেন। স্বামীর অপেক্ষায় প্রহর গুনছিলেন। সেই সময়েই গ্রামে প্রবেশ করে তাঁর স্বামীর মরদেহ। তরুণীর স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। স্বামীর নিথর দেহ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন গর্ভবতী মহিলা। শেষমেশ স্বামীর চিতায় ঝাঁপিয়ে পড়েনও ওই তরুণী।' 

 

গ্রামবাসীরা জানিয়েছেন, আত্মঘাতী হওয়ার আগে তরুণী অভিশাপ দিয়েছিলেন, গ্রামে কেউ আর কখনও দীপাবলি উদযাপন করতে পারবেন না। এই অভিশাপের পর গ্রামের কেউ দীপাবলিতে উদযাপনে মেতে উঠলেই ঘোর বিপদ ঘনিয়ে আসত। হয় কেউ মারা যেতেন, নতুবা তুমুল সঙ্কট দেখা দিত পরিবারে। বছরের পর বছর যজ্ঞ করে, পুজো করে অভিশাপ কাটানোর চেষ্টা করেছেন। কিন্তু সবটাই বিফলে গেছে। তিন বছর আগে গ্রামের সকলে মিলে বড়সড় করে পুজোর আয়োজন করেছিলেন। তারপরেও দীপাবলিতে উদযাপনে সামিল হতে পারেননি কেউ। এর জেরেই প্রতি বছর দীপাবলিতে ঘরবন্দি হয়ে থাকেন গ্রামবাসীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া