শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টিউশনে গিয়েই সর্বনাশ! ফাঁকা ফ্ল্যাটে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের গৃহশিক্ষকের কীর্তি জানলে শিউরে উঠবেন

পল্লবী ঘোষ | ১৮ অক্টোবর ২০২৫ ১৯ : ২৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: টিউশনে গিয়েও বিপত্তি। পড়াশোনার পরেই ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে, শুধুমাত্র নাবালিকা ছাত্রীকে আটকে রেখেছিল গৃহশিক্ষক। ফাঁকা ফ্ল্যাটে নাবালিকাকে উপর নির্মম যৌন হেনস্থা, ধর্ষণ করে সে। ঘটনার ন'বছর পর অভিযুক্ত গৃহশিক্ষক দোষী সাব্যস্ত হল। তাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায়। ১২ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল ৬০ বছরের এক গৃহশিক্ষককে। স্পেশাল কোর্টের নির্দেশে, যৌন হেনস্থায় অভিযুক্ত গৃহশিক্ষককে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকা রাজেন্দ্রনগর মণ্ডলের বাসিন্দা ছিল। ২০১৭ সালে ডিসেম্বর মাসে নাবালিকাকে ধর্ষণ করে ওই গৃহশিক্ষক। নির্যাতিতার মা জানিয়েছেন, সেই সময় সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সেই আবাসনেই একটি ফ্ল্যাটে থাকত ওই গৃহশিক্ষক। প্রতি সন্ধ্যায় সেই গৃহশিক্ষকের কাছেই পড়তে যেত নাবালিকা।

 

৩ ডিসেম্বর। কাজের সূত্রে চেন্নাইয়ে গিয়েছিলেন নাবালিকার বাবা ও মা। সেই রাতেই মেয়ে ফোন করে জানায়, টিউশনের পর বাকিদের বাড়ি পাঠিয়ে গৃহশিক্ষক তাকে আটকে রেখেছিল। ফাঁকা ফ্ল্যাটে তখন তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি জানার পরদিনই থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর চার্জশিট পেশ করা হয়। 

 

স্পেশাল কোর্টের বিচারপতি পি আঞ্জানেয়ুলু অভিযুক্ত গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করেন। পাশাপাশি তাকে দশ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। নির্যাতিতা নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: দো ফুল এক মালি! দুই প্রিয় বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে তরুণ, বললেন, 'কাউকে ছাড়াই বাঁচতে পারব না'

 

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে আরও এক ভয়াবহ ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। একটানা একবছর শিক্ষকের যৌন হেনস্থার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল ১৬ বছরের এক কিশোর। ওই ছাত্র জানিয়েছে, তার নগ্ন ছবি ফাঁস করার হুমকি দিয়ে যৌন হেনস্থা করত ওই শিক্ষক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। পুলিশ জানিয়েছিল, টিউশনে পড়তে গিয়ে যৌন হেনস্থার শিকার হয় ১৬ বছরের ছাত্র।‌ সে অভিযোগ জানিয়েছিল, বাড়িতে পড়ানোর অছিলায় তাকে ডেকে পাঠাত শিক্ষক। একদিন অশ্লীল অঙ্গভঙ্গি করে তার সামনে। এরপর তার কিছু নগ্ন ছবিও তোলে। সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার হুমকি দিতে শুরু করে। 

 

নির্যাতিত ছাত্র জানিয়েছিল, নগ্ন ছবিগুলা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্থা করত শিক্ষক। বাধা দিলেই বেধড়ক মারধর করত। কখনও চড়, কখনও বা কিল-ঘুষি মারত তাকে। টানা একবছর চরম যৌন নির্যাতনের শিকার হয়েছিল সে। অবশেষে থানায় শিক্ষকের কুকীর্তি ফাঁস করে ছাত্র। 

 

অভিযোগের ভিত্তিতে ২৫ বছরের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে জেল হেফাজতে রয়েছে সে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া