শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৮ অক্টোবর ২০২৫ ১৭ : ২৫Soma Majumder
আসছে আলোর উৎসব দীপাবলি। বাঙালির কালীপুজো। দীপাবলি মানেই আলো, আনন্দ আর আতশবাজির ঝলকানি। যতই আইনের কড়াকড়ি থাকুক, দীপাবলির রাতে বাজির ধোঁয়ায় মুখ ঢাকে শহর থেকে গ্রাম সর্বত্র। সঙ্গে রয়েছে যানবাহনের ধোঁয়া। বাড়িতে থাকলেও দরজা-জানলা খোলার উপায় নেই। কিন্তু এই উৎসবের উচ্ছ্বাসের মাঝেই রয়েছে এক বড় বিপদ। ধোঁয়া ও শব্দদূষণের দাপটে বাড়ে রোগভোগের ঝুঁকি। বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে বেশি। চিকিৎসকদের মতে, দীপাবলির সময় যেভাবে বায়ু ও শব্দ দূষণ বেড়ে যায়, তা হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের মতো সমস্যায় আক্রান্ত প্রবীণদের জন্য ভয়ানক হতে পারে।
প্রবীণদের জন্য কেন বিপজ্জনক দীপাবলির ধোঁয়া ও শব্দ? দীপাবলির সময়ে বাজির ধোঁয়ায় মিশে থাকে ক্ষুদ্র কণিকা ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট, কাশি ও হাঁপানির ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, তীব্র শব্দ কানে চাপ সৃষ্টি করে। ফলে রক্তচাপ বেড়ে যাওয়া, হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ, এমনকী নিদ্রাহীনতা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, যাদের আগে থেকেই হৃদরোগ বা ফুসফুসের সমস্যা আছে, তাঁদের জন্য এই সময়টা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মেনে চললে বিপদ এড়াতে পারবেন প্রবীণরা। যেমন-
আরও পড়ুনঃ ভূত চতুর্দশীতে ১৪ শাক তো খাবেন, কোন শাকের কী উপকার জানা আছে?
১. বাইরের বিষাক্ত ধোঁয়া যাতে ঘরে ঢুকতে না পারে তাই কালীপুজোর সময়ে দরজা-জানালা বন্ধ রাখুন।
২. ঘরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন।
৩. বাইরে বেরলে অবশ্য মাস্ক পরুন।
৪. অতিরিক্ত আলো বা শব্দ থেকে দূরে রাখুন। প্রবীণদের ঘর যেন শান্ত ও আরামদায়ক থাকে সেদিকেও নজর রাখুন।]
৫. নির্দিষ্ট কোনও শারীরিক অসুস্থতা থাকলে নিয়মিত ওষুধ খান। সময়মতো ইনহেলার বা প্রেসক্রাইব করা ওষুধ নিতে ভুলবেন না।
৬. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুমালে শরীরের উপর বেশি প্রভাব পড়তে পারে।

৭. ইনহেলার ব্যবহার করলে, সবসময়ে সঙ্গে রাখুন। অ্যালার্জির সমস্যায় ভুগলে তার ওষুধপত্রও সঙ্গে রাখা জরুরি। বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন। শ্বাসকষ্টের সমস্যা অতিরিক্ত হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
৮. উৎসবের মরশুমে অনেক সময়েই খাওয়া-দাওয়ায় অনিয়ম হয়। গুরুপাক খাবার খেলে বদহজম, অ্যাসিডিটির পাশাপাশি নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কষ্ট শুরু হতে পারে। তাই খাবারের বিষয়ে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত জল খাওয়া জরুরি। শরীরে জলের ঘাটতি হয়ে যাতে ডিহাইড্রেশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৯. বাতাসে এখন শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। তাই দ্রুত ঠান্ডা লেগে সর্দি-কাশি হওয়ার আশঙ্কা থাকে। যা থেকে বাড়তে পারে শ্বাসকষ্ট। এই সময়ে ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।
১০. ঘরের মধ্যে মোমবাতি বা প্রদীপ জ্বালাবেন না। পরিবর্তে টুনি-এলইডি জ্বালাতে পারেন। কারণ ঘরের মধ্যে প্রদীপ-মোমবাতি জ্বালালে অক্সিজেনের পরিমান কমে গিয়ে সমস্যা তৈরি হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?