শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৮ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এয়ার স্ট্রাইক করে এবার তালিবান প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান সরকার। এক বিবৃতি দিয়ে এমনটাই জানানো হল পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে।
ওই বিবৃতি মারফত জানা গিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার দোহায় আফগানিস্তানের তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
এই বৈঠকে আফগানিস্তান থেকে পাকিস্তানের অভিমুখে চলা সীমান্তপারের সন্ত্রাস বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং পাক-আফগান সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে। আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান।
এই ঘটনায় ফের আন্তর্জাতিক রাজনীতি তোলপাড়। জানা গিয়েছে, পাকিস্তানের বর্বর হামলায় মৃত্যু হয়েছে তিন উঠতি আফগান ক্রিকেটারের। যার প্রতিবাদে পাকিস্তানের আসন্ন ট্রাই-সিরিজ থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান।
শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয়। তাতেই একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। আফগান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তাঁরা শহিদ হয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীর ভাবে শোকাহত। উরগুন জেলার তিন ক্রিকেটার এবং আরও পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাত জন জখম। এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পরেই তাঁদের নিশানা করা হয়।’
বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘আফগানিস্তানের ক্রীড়াজগতে এটা অপূরণীয় ক্ষতি। ওঁদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের, তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান বোর্ড।’
নিহত তিন ক্রিকেটারের নাম কবীর, হারুন ও সিবঘাতুল্লা। তালিবান প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই হামলার যোগ্য জবাব দেবে কাবুল। পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, পাকিস্তান কোনও ধরনের উত্তেজনা বাড়াতে চায় না।
তবে আফগানিস্তানের তালিবান প্রশাসনকে আন্তর্জাতিক চুক্তির প্রতি দেওয়া তাদের অঙ্গীকার রক্ষা করতে এবং পাকিস্তানের ন্যায্য নিরাপত্তা উদ্বেগ দূর করতে আহ্বান জানাচ্ছে।
এর অংশ হিসেবে পাকিস্তান চায় তালিবান সরকার যেন যাচাইযোগ্য পদক্ষেপ নেয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে, বিশেষ করে এফএকেএ/টিটিপি ও এফএইচ/বিএলএর মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। দুই দেশের মধ্যে এই শান্তিপূর্ণ আলোচনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই মনে করছে পাকিস্তান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?