শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৫ হাজারের ভাড়া এক লাফে ২৭ হাজার! দীপাবলিতে গগনচুম্বী বিমান ভাড়া! 

সৌরভ গোস্বামী | ১৮ অক্টোবর ২০২৫ ১৬ : ০৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির লম্বা ছুটিতে কলকাতায় ফিরতে চাওয়া যাত্রীদের জন্য বিমান ভাড়া একেবারে আকাশছোঁয়া হয়ে উঠেছে। দেশের বিভিন্ন শহর থেকে কলকাতাগামী বিমানের টিকিটের দাম সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।

বুধবার দুপুরে মুম্বই থেকে কলকাতাগামী একমুখী ইকনমি ক্লাস টিকিটের দাম ছিল ২৭ হাজার টাকারও বেশি—যেখানে সাধারণ সময়ে এই রুটে ভাড়া থাকে ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে। একই বিমানের বিজনেস ক্লাস টিকিটের দাম ছুঁয়েছে ৭০ হাজার টাকা, যা সাধারণত ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে থাকে। এই তথ্য জানিয়েছেন একাধিক ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর।

নাগরিক বিমান চলাচল দপ্তর (DGCA) ইতিমধ্যেই বিমান সংস্থাগুলিকে উৎসবের মরশুমে ফ্লাইট সংখ্যা বাড়াতে এবং ভাড়া নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রকও ডিরেক্টরেটকে ভাড়া পর্যবেক্ষণ ও প্রয়োজনে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছিল।
এই নির্দেশের পর বিমান সংস্থাগুলি জানিয়েছে, তারা চাহিদা সামাল দিতে অতিরিক্ত ১,৭০০-রও বেশি ফ্লাইট চালু করছে। তবুও দীপাবলির সপ্তাহান্তে কলকাতার টিকিটের দাম স্বাভাবিক সীমার অনেক ওপরে রয়ে গেছে।

আরও পড়ুন: পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জমি এখন ব্রহ্মোসের রেঞ্জের মধ্যে, লখনউয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ উদ্বোধন করে হুঙ্কার রাজনাথের

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (পূর্বাঞ্চল)-এর চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন, “দীপাবলির সময় বহু মানুষ যারা বাইরে কাজ বা পড়াশোনা করেন, তাঁরা পরিবারের সঙ্গে উৎসব কাটাতে কলকাতায় ফিরে আসেন। এ বছর বৃহস্পতিবার থেকেই দীর্ঘ সপ্তাহান্ত শুরু হওয়ায় হঠাৎ করেই টিকিটের চাহিদা বেড়ে গিয়েছে।” উল্লেখ্য, এ বছর দীপাবলি পড়েছে সোমবার, ২০ অক্টোবর। তবে পাঞ্জাবির মতে, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম। তিনি জানান, “গত বছর মুম্বই-কলকাতা একমুখী ভাড়া ৪০ হাজার টাকায় পৌঁছেছিল। এ বছর সেটি গড়ে ২৭ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে।”

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (TAAI)-এর পূর্বাঞ্চলীয় কমিটির সদস্য মানব সোনি বলেন, “আমি এই সপ্তাহে দিল্লি ও মুম্বই থেকে ক্লায়েন্টদের জন্য টিকিট বুক করছিলাম। একদিন মুম্বই-কলকাতা রুটের টিকিট ৩০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়, পরের দিনই তা নেমে আসে ৮ হাজারে।” তিনি অভিযোগ করেন, DGCA-র নির্দেশে ভাড়ার সীমা ঠিক করার কথা বলা হলেও নির্দিষ্টভাবে কোনো সীমা নির্ধারণ করা হয়নি। ফলে সেই নির্দেশ কার্যকর হয়নি এবং অনেক রুটে ভাড়া এখনও অত্যধিক।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা গত বছরের তুলনায় তেমন বাড়েনি। বুধবার মোট ৩৪২টি দেশীয় ফ্লাইট ওঠানামা করেছে, যেগুলি মিলিয়ে প্রায় ৫৩,৭৩২ জন যাত্রী বহন করেছে। ভাড়াবৃদ্ধির আরেকটি কারণ উল্লেখ করেছেন অনিল পাঞ্জাবি। তাঁর কথায়, “এখন অনেক যাত্রী সাধারণ ইকনমি ক্লাসের বদলে প্রিমিয়াম ইকনমি বা উন্নত সিট বেছে নিচ্ছেন। ইন্ডিগো সংস্থা ‘IndiGoStretch’ নামে বাড়তি লেগরুমসহ নতুন আসন চালু করেছে। এর ফলে ইকনমি ক্লাসের আসনের সংখ্যা কমে গেছে, আর সেই কারণেও সাধারণ টিকিটের দাম বেড়েছে।”

যাত্রীরা বলছেন, উৎসবের সময় ভাড়া এমনভাবে বেড়ে যাওয়ায় অনেকেরই পরিকল্পনা বদলাতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে ট্রেন বা বাসে ফিরছেন। ট্রাভেল এজেন্টদের মতে, ফ্লাইট সংখ্যা না বাড়লে এবং ভাড়ার উপর স্পষ্ট নিয়ন্ত্রণ না এলে আগামী বছরগুলিতেও একই সমস্যা চলবে। দীপাবলির আলোয় যখন শহর ফিরতি যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত, তখন বিমান টিকিটের এই অগ্নিমূল্য উৎসবের আনন্দে যেন ছায়া ফেলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া