শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৮ অক্টোবর ২০২৫ ১৫ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই-আহমেদাবাদ জাতীয় মহাসড়কে বছরের পর বছর ধরে অবিরাম যানজটে ভোগান্তিতে ভুগছেন ভাসাই (পূর্ব)-এর বাসিন্দারা। প্রশানের কাছে সমাধানের জন্য বলেও লাভ হয়নি। এবার ভুক্তভোগী মানুষেরা এক চমকভরা প্রতিবাদের আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আত্মহত্যার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। প্রথম দিনেই শতাধিক চিঠি পোস্ট করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ এবং হতাশার প্রতিফলন।
বৃহস্পতিবার সকালে, প্রধানমন্ত্রীর কাছে তাঁদের চিঠি পাঠানোর জন্য সাসুনঘর ডাকঘরে বিশাল সংখ্যক লোক জড়ো হয়েছিলেন। চিঠিগুলিকে "হতাশার কান্না" হিসাবে বর্ণনা করা হয়েছে। চিঠিগুলিতে ক্রমবর্ধমান ট্র্যাফিক পরিস্থিতির সুরাহায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করা হয়েছে।
ভাসাই-য়ের বাসিন্দারা জোর দিয়ে বলছেন যে, সরকার যদি সত্যিই তাদের জীবন রক্ষা করতে চায়, তাহলে প্রথমে পরিষেবা সড়কগুলিকে সম্পূর্ণ করতে হবে এবং হাইওয়েতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ জোরদার করতে হবে।
মুম্বই-আহমেদাবাদ জাতীয় মহাসড়ক- সাসুনঘর, মালজিপাড়া, সাসুনপাড়া, বোবাটপাড়া এবং পাথরপাড়ার মতো এলাকার মধ্যে পড়ে। এই রাস্তায় যানজট, হাজার হাজার যাত্রীর জন্য নিত্যদিনের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন যে, প্রায় প্রতিদিন বেড়ে চলা গর্ত, অনিয়ন্ত্রিত যানজট এবং বেহাল রাস্তা তাদের দৈনন্দিন যাতায়াতকে এক কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
থানে, কাশিমিরা, ভাসাই এবং নাইগাঁওতে খাবার, চিকিৎসা এবং শিক্ষা-সহ জরুরি প্রয়োজনের জন্য বাসিন্দারা এই মহাসড়কের উপর নির্ভর করেন। তবে, ক্রমাগত যানজটের কারণে দৈনন্দিন জীবন কার্যত থমকে পড়ছে।
গ্রামবাসীরা বলছেন যে, জাতীয় মহাসড় মেরামতি ও যানজট কমানোর জন্য তারা বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এবং বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তাদের সমস্যা কমাতে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। একজন নাগরিক বলেন, "আমরা আমাদের চিঠিতে লিখেছি কেন আমরা আত্মহত্যা করে মরতে বাধ্য হচ্ছি। কর্মকর্তারা আমাদের অভিযোগ উপেক্ষা করেন, কেউ রাস্তা পরিদর্শন করেন না এবং আমাদের সমস্ত প্রতিবাদ শোনা হয় না। এখন আমাদের কী করা উচিত? সরকার যদি আমাদের দেখভাল না করে, তাহলে আমাদের মরতেই হবে, তারই অনুমতি চাওয়া হয়েছে।" ভুক্তভোগী অন্য একজনের কতায়, "২০১৪ সাল থেকে, আমরা এই যানজটের সঙ্গেই দিন কাটাচ্ছি।"
ভূমিপুত্র ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত পাতিল বলেন, "ভারসোভা সেতু মেরামত থেকে শুরু করে নতুন ভারসোভা সেতু, কংক্রিটের রাস্তা এবং গাইমুখ ঘাটের কাজ, প্রকল্পগুলি শুরু হতে থাকে, কিন্তু ট্র্যাফিক ব্যবস্থাপনা কখনই সঠিকভাবে পরিচালিত হয় না। গ্রামবাসীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হন।"
ক্ষতিগ্রস্ত এলাকার মহিলারা, শিশুদের নিরাপত্তা এবং শিক্ষা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বাসিন্দা বলেন, "যানজটের কারণে, আমরা আমাদের বাচ্চাদের সময়মতো স্কুলে পাঠাতে পারি না। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন খরি যে, আমাদের কি বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?