শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছিল পিয়ন, এখন সেই চিকিৎসক! অবৈধভাবে করছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা, মধ্যপ্রদেশে হুলস্থূল

রজিত দাস | ১৮ অক্টোবর ২০২৫ ১৪ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পিয়ন চিকিৎসক সেজে অবৈধভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করার সময় হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনা শুক্রবারের। মোরেনা শহরের জৌরা রোডের গাদোরা পুরার কাছে গোয়ালিয়র এবং মোরেনার স্বাস্থ্য বিভাগের দল এবং সমাজকর্মী মীনা শর্মার যৌথ অভিযানে অভিযুক্ত সঞ্জু শর্মা (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

সাংবাদিকদের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. পদ্মেশ উপাধ্যায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোরেনা জেলা কালেক্টর লোকেশ জাঙ্গিদের নির্দেশে অভিযান চালানো হয়।

অভিযুক্তকে ফাঁদে ফেলার জন্য সাদা পোশাকে একজন পুলিশকর্মীর সঙ্গে একজন প্রতারিত মহিলাকেও পাঠানো হয়েছিল। তদন্তকারী দলটি শর্মাকে একটি পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন-সহ খুঁজে পায় এবং তল্লাশি শুরু করার সঙ্গে সঙ্গেই তাঁকে হাতেনাতে ধরে ফেলে।

সিভিল লাইনস থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিনটি বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত মোরেনা পুলিশের হেফাজতে রয়েছেন ধৃত সঞ্জু শর্মা।

পুলিশের মতে, সঞ্জু শর্মা জেলা শিক্ষা বিভাগের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন । বিলগাঁও মিডল স্কুলে কর্মরত ছিলেন তিনি। অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে তাকে বরখাস্ত করা হয়েছিল।

এরপর সঞ্জু অভিযুক্ত ব্যক্তি কয়েক মাস গোয়ালিয়রের স্বাস্থ্য বিভাগের সদস্য ডা. প্রভাল প্রতাপ সিংয়ের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, "প্রায় ছয় মাস আগে, জয়পুরে একজন ব্যক্তিকে একটি পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। তার কাছে সঞ্জু শর্মার একটি ছবি ছিল এবং তিনি পুলিশকে বলেছিলেন যে সঞ্জু শর্মা অবৈধভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করছিলেন। তখন থেকেই আমরা ওকে নজরে রেখেছিলাম।"

ডা. প্রভাল প্রতাপ সিং জানান যে, চলতি বছর ২রা মে একই ধরণের অপরাধের জন্য পঙ্কজ তিওয়ারি এবং একজন আশা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।  তিনি বলেন, "সঞ্জু শর্মার নেতৃত্বে এই ধরণের অবৈধ পরীক্ষার সঙ্গে জড়িত এটা দ্বিতীয় দল।"

সমাজকর্মী মীনা শর্মা বলেন, অভিযুক্ত এবং তার এজেন্টরা পোর্টেবল মেশিন ব্যবহার করে ঘরে ঘরে লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করত, প্রতিটি পরীক্ষায় ২০০০ থেকে ৪০০০ টাকা নিতেন। তিনি বলেন, "যদি কোনও ভ্রূণ কন্যা বলে প্রমাণিত হয়, তাহলে তারা গর্ভপাতের জন্য মোটা অঙ্কের টাকা নিত। তাদের নেটওয়ার্ক উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি জুড়ে রয়েছে।" 

উল্লেখ্য, মোরেনা এখনও মধ্যপ্রদেশের সবচেয়ে কম লিঙ্গ অনুপাতের একটি অঞ্চল। প্রশানের খবর অনুসারে, ২০১১ সালের আদমশুমারি অনুসারে, জেলায় প্রতি ১,০০০ পুরুষের মধ্যে ৮৪০ জন মহিলা ছিল, যেখানে ২০০১ সালে এই সংখ্যা ছিল ৮২২। পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কিছু গ্রামে প্রতি ১,০০০ পুরুষের মধ্যে ৫৪১ জন মহিলার রিপোর্ট করা হয়েছে। তবে বর্তামানে প্রতি ১,০০০ পুরুষের মধ্যে ৯২২ জন মহিলা রয়েছেব বলে খবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া