শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৮ অক্টোবর ২০২৫ ১৩ : ১৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দাবি তুলেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত বছরের ছাত্র-আন্দোলনে ভয়াবহ দমনপীড়নের ঘটনায় তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এই ঘটনায় অন্তত ১,৪০০ জন নিহত হন, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশের সবচেয়ে রক্তক্ষয়ী হিংসা বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে বলেন, “শেখ হাসিনার উচিত ১,৪০০ বার মৃত্যুদণ্ড পাওয়া। কিন্তু যেহেতু তা সম্ভব নয়, অন্তত একবার মৃত্যুদণ্ডই ন্যায়বিচার।” তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে। একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা গেছে, হাসিনা নিজে পুলিশ ও র্যাবকে নির্দেশ দিচ্ছেন— “মারণ অস্ত্র ব্যবহার করো।”
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের আত্মীয়দের জন্য কোটা সংরক্ষণবিরোধী আন্দোলন থেকেই এই গণআন্দোলনের সূচনা। পরবর্তী কয়েক সপ্তাহে তা ছড়িয়ে পড়ে সারাদেশে। শেষ পর্যন্ত আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের লড়াইয়ে।
সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল ৫ আগস্ট— যখন শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যান ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে। তার কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে, শহরের নানা জায়গায় অগ্নিসংযোগ করে। সেদিন ঢাকার ব্যস্ত মহল্লায় পুলিশের গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর তদন্তে উঠে এসেছে, এটি বাংলাদেশের ইতিহাসে পুলিশের অন্যতম নৃশংস অভিযান।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, শেখ হাসিনার উদ্দেশ্য ছিল “নিজে ও নিজের পরিবারকে আজীবন ক্ষমতায় রাখার।” তাজুল ইসলাম আদালতে বলেন, “তিনি একজন কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন, এবং নিজের বর্বরতার জন্য বিন্দুমাত্র অনুতাপ দেখাননি।” অন্যদিকে, শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেছেন, পুলিশ কেবল আত্মরক্ষার জন্যই গুলি চালায়, কারণ আন্দোলনকারীরা ছিল হিংসাত্মক। তবে আদালতে সেই যুক্তি কার্যত গুরুত্ব পায়নি।
এই মামলায় হাসিনার সঙ্গে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। কামাল বর্তমানে আত্মগোপনে রয়েছেন, তার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের দাবি তোলা হয়েছে। অপরদিকে, চৌধুরী জুলাই মাসে দোষ স্বীকার করেছেন, যদিও এখনো তার সাজা ঘোষণা হয়নি।
শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে হাসিনার প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। হাসিনার দল আওয়ামী লীগকে ইতিমধ্যেই সব রাজনৈতিক কার্যকলাপ ও নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে নাটকীয় মুহূর্ত— যেখানে এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে পড়তে হচ্ছে, আর দেশ তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?