শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দাম শুনলে চমকাবেন, দীপাবলিতে এই মিষ্টির এক কেজির দাম ১.১১ লক্ষ টাকা! কী দিয়ে তৈরি?

রজিত দাস | ১৮ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: একটা সময় ছিল যখন শনপাপড়ির বাক্স ছিল দীপাবলি সবচেয়ে সাধারণ উপহার। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গেই দীপাবলির মিষ্টি বিতরণের ধরণ বদলেছে। ভারতের উৎসবের স্বাদ ক্রমশ বিলাসিতা এবং শৈল্পিকতার প্রতীক হয়ে উঠেছে। এই দীপাবলিতে, জয়পুরের মিষ্টি বাজার রাজকীয় বিলাসিতা এবং রন্ধনসম্পর্কীয় সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে। নজর কাড়ছে জয়পুরের অঞ্জলি জৈনের বুটিক আউটলেটে তৈরি একটি অনন্য মিষ্টি, 'স্বর্ণ প্রসাদম', যার দাম প্রতি কেজি ১.১১ লক্ষ টাকা। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে  এটিই ভারতের সবচেয়ে দামী মিষ্টি বলে মনে করা হচ্ছে।

অঞ্জলি জৈন বলেছেন যে, তার লক্ষ্য ছিল স্বাদ, স্বাস্থ্য এবং রাজকীয় পরিশীলিততাকে একটি একক সৃষ্টিতে মিশেয়ে দেওয়া। পাইন বাদাম (চিলগোসা), খাঁটি জাফরান এবং ভোজ্য সোনার ছাই (স্বর্ণ ভাষ্মা)-এর মতো প্রিমিয়াম উপাদান দিয়ে তৈরি, মিষ্টিটি সোনালী রঙের ঝলমলে রাঙতা দিয়ে মোড়া। এই মিষ্টির দাম সোনার সহ্গে প্রতিযোগিতায় নেমেছে। প্রতিটি টুকরোর দাম প্রায় তিন হাজার টাকা। এই দামী মিষ্টিকে একটি গয়নার মতো দেখতে বাক্সে পরিবেশন করা হয়। জৈনের মতে, স্বর্ণ ভাষ্মা আয়ুর্বেদে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পরিচিত, ফলে মিষ্টিটি স্বাস্থ্য-সচেতন বলেও মনে করা হয়।

স্বর্ণ প্রসাদম ছাড়াও, অঞ্জলি জৈনের আউটলেটে রয়েছে অন্যান্য দামী ম্ষ্টিও। স্বর্ণ ভাষ্মা ভারত প্রতি টুকরোর দাম ১,৯৫০ টাকা (প্রতি কেজি ৮৫ হাজার টাকা) এবং প্রতি টুকরো চণ্ডী ভাষ্মা ভারতে ১,১৫০ টাকা (প্রতি কেজি ৫৮ হাজার টাকা) দাম।

এই দামী মিষ্টিগুলিতে বাদাম, পেস্তা, কাজু, ডুমুর, ব্লুবেরি, সাদা চকোলেট এবং লবণাক্ত মাখন ক্যারামেলের মতো বিদেশি উপাদান রয়েছে। এমনকী কাজু কাটলি, রসমালাই এবং লাড্ডুর মতো ঐতিহ্যবাহী প্রিয় খাবারগুলিকেও নয়া মোড়ক দেওয়া হয়েছে।

উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলতে, অঞ্জলি দীপাবলির জন্য একটি বিশেষ "পাটাখা থাল" (আতশবাজির থালা) চালু করেছে, যেখানে কাজু-ভিত্তিক মিষ্টি রয়েছে যা পটকা, ঝিলিমিলি এবং দিয়া আকারে তৈরি। থালায় রয়েছে স্বর্ণ ভাষ্মা রসমালাই এবং স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য তৈরি শুকনো ফলের কেক।

এই দীপাবলিতে, জয়পুরের মিষ্টির দোকানগুলি কেবল মিষ্টি পরিবেশন করছে না, তারা বিলাসিতা, সুস্থতা এবং উৎসবের শৈল্পিকতার এক বিরল মিশ্রণও অফার করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া