শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১৮ অক্টোবর ২০২৫ ১২ : ২১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অসম ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসের এস-৪ কামরায় বিকেল গড়িয়ে সন্ধে নামছে। ট্রেন ছুটছে পূবের পথে, হঠাৎই চিৎকারে ফেটে পড়ল কামরা, এক আট মাসের শিশুর শ্বাস বন্ধ! মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ল শিশুটি। মা ভেবে বসেন সন্তান আর বাঁচবে না, নিজেও অজ্ঞান হয়ে পড়েন। যাত্রীরা কেউ জল ছিটাচ্ছেন, কেউ ডাকছেন, 'কোনও ডাক্তার আছেন কি ট্রেনে?'
ঠিক সেই সময়ই, এক যাত্রী উঠে দাঁড়ালেন ইউনিফর্ম না থাকলেও চোখে মুখে স্পষ্ট দৃঢ়তা। তিনি ভারতীয় সেনার 'সেপ' (অ্যাম্বুলেন্স সহকারী) সুনীল, ৪৫৬ ফিল্ড হাসপাতালের সদস্য, যিনি ছুটি শেষে ইউনিটে ফেরার পথে ছিলেন। নিজের পরিচয় না দিয়েই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান, শিশুটিকে কোলে তুলে নেন। দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে বুঝে ফেলেন, শিশুটির না আছে নাড়ি, না আছে শ্বাস।
তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে সমতল জায়গায় শুইয়ে দিয়ে শুরু করেন শিশুর সিপিআর (Paediatric CPR)। দুই আঙুলে বুকে চাপ দেন, মুখে মুখ দিয়ে দেন শ্বাস। কামরায় নিঃশব্দ টানটান উত্তেজনা। মিনিটখানেক পর সিপিআর সঠিক পাওয়ার কারণে শিশুটি নড়ে ওঠে, ছোট্ট বুকে ধীরে ধীরে ফিরে আসে শ্বাস-প্রশ্বাস।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন, পাল্টা সাড়ে ছ’লক্ষ কোটি টাকা খরচে কী করতে চায় ভারত
ট্রেন জুড়ে তখন হাততালির গর্জন। কেউ বলছেন, 'ঈশ্বরের দূত!', কেউ আবার শিশুটির মাথায় হাত বুলিয়ে কাঁদছেন আনন্দে। কিন্তু সুনীল থামেননি, তিনি সঙ্গে সঙ্গে ট্রেনের টিটিই এবং রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে রঙিয়া স্টেশনে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেন।
রেল কর্তৃপক্ষ পরে জানিয়েছে, শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। পরিবারের তরফে জানানো হয়েছে, 'ওই সেনা জওয়ান না থাকলে আজ আমাদের সন্তান বাঁচত না।'
আরও পড়ুন: পাঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি কামরা, আতঙ্কে যাত্রীরা
৪৫৬ ফিল্ড হাসপাতালের এই সেপ সুনীলের দ্রুত সিদ্ধান্ত, চিকিৎসা দক্ষতা এবং নিঃস্বার্থ মানবিকতার গল্প এখন ভাইরাল। সামরিক প্রশিক্ষণ তাঁকে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি সংকটে প্রস্তুত রেখেছে।
রেল যাত্রায় যখন সবার চোখে আতঙ্ক, তখন এক জওয়ানের ঠান্ডা মাথা ও নিষ্ঠা প্রমাণ করল, সেনারা শুধু দেশের সীমানা রক্ষা করেন না, তাঁরা জীবনের সীমানাও বাড়িয়ে দেন।
আরও পড়ুন: সকাল থেকেই চম্পাহাটির বাজি বাজারে হৈচৈ, সব বাজি ছেড়ে লোকে খোঁজ করছে ‘ময়ুর’ এবং ‘বিড়ি’ বাজি
বলাবাহুল্য, রাজধানী এক্সপ্রেসে সিপিআর দিয়ে নবজাতকের প্রাণ ফেরালেন সেনা অ্যাম্বুলেন্স সহকারী সুনীল — এক নিঃস্বার্থ বীরের অনবদ্য দৃষ্টান্ত!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?