শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিহারে ২০ জনের প্রার্থীর তালিকা প্রকাশ করল সিপিআই(এমএল), ঠাঁই ১২ জন বর্তমান বিধায়কের

রজিত দাস | ১৮ অক্টোবর ২০২৫ ১১ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা ভোটের জন্য ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিআই(এমএল) লিবারেশন। এই তালিকায় ঠাঁই হয়েছে ১২ জন বর্তমান বিধায়কের। উল্লেখ্য, গতবারের মতো এবারও বিহারের ভোটে বিরোধী জোট 'মহাগঠবন্ধন'-এর অন্যতম অংশীদার  সিপিআই(এমএল) লিবারেশন।

২০২০ সালের বিহারের বিধানসভা নির্বাচনে যে আসনগুলিতে সিপিআই(এমএল) লিবারেশন জয়লাভ করতে পারেনি, সেখানে নতুন মুখদের প্রার্থী করা হয়েছে। 

সিপিআই(এমএল) লিবারেশন গত বিধানসভা নির্বাচনে (২০২০) ১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে ১২টিতে জয়লাভ করেছিল। 

সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা জোটের সম্মান রক্ষা করেছি। আমাদের আরও আসনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত আমরা মাত্র ২০টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এবার কমপক্ষে ২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।"

দীপঙ্কর ভট্টাচার্যের কথায়, "জনগণ এনডিএ সরকারের কাজে ক্লান্ত। আমি আত্মবিশ্বাসী যে 'মহাগঠবন্ধন' বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবে।" তিনি জানিয়েছেন, ৬ নভেম্বর প্রথম দফায় ভোটগ্রহণে অংশগ্রহণকারী বিধানসভা আসনের সকল প্রার্থী ইতিমধ্যেই তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিপিআই(এমএল) লিবারেশনের ১২ জনের প্রার্থী তালিকায় রয়েছেন ভোরে আসন থেকে ধনঞ্জয়, জিরাদেই থেকে অমরজিৎ কুশওয়াহা, দারাউলি থেকে সত্যদেও রাম এবং দারাউন্ডা থেকে অমরনাথ যাদব। কল্যাণপুর থেকে রঞ্জিত কুমার রাম, ওয়ারিসনগর থেকে ফুলবাবু সিং এবং রাজগীর থেকে বিশ্বনাথ চৌধুরী।

দলটি দিঘা থেকে দিব্যা গৌতম, ফুলওয়ারি থেকে গোপাল রবি দাস, পালিগঞ্জ থেকে সন্দীপ সৌরভ, আরা থেকে কিয়ামুদ্দিন আনসারি, আগিয়াইন থেকে শিব প্রকাশ রঞ্জন এবং তারারি থেকে মদন সিং এবং ডুমরাওঁ থেকে অজিত কুমার সিংকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। 

২৪৩ সদস্যের বিহার বিধানসভার নির্বাচন আগামী ৬ এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে, ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

আরও পড়ুন- মাওবাদী সন্ত্রাসে ‘বড় জয়’, দাবি প্রধানমন্ত্রী মোদির - ২৪ ঘণ্টায় ৩০৩ মাওবাদীর আত্মসমর্পণ, ‘এটাই নতুন ভারতের


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া