মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘‌আমি যুদ্ধ থামাতে ভালবাসি’‌, আফগানভূমে পাক এয়ারস্ট্রাইকের পর মার্কিন প্রেসিডেন্ট আর যা বললেন শুনলে ভিরমি খাবেন

রজত বসু | ১৮ অক্টোবর ২০২৫ ১০ : ৪১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান এয়ারস্ট্রাইক চালিয়েছে আফগানিস্তানে। আর এই হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয়। তাতেই তিন জন ক্রিকেটার–সহ মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিন ক্রিকেটার নাম এবং ছবি প্রকাশ করেছে বোর্ড।

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অবশ্য নিজস্ব ভঙ্গিতেই জানিয়েছেন, এই দ্বন্দ্বের সমাধান খুবই সহজ। তিনি সহজেই এই সংঘর্ষ থামাতে পারেন। তবে আপাতত এদিকে তিনি নজর দিচ্ছেন না।


প্রসঙ্গত, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প। দীর্ঘ দিন ধরে যে দাবি তিনি করে আসছেন, তা বৈঠকের পর ফের উল্লেখ করেন তিনি। জানান, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। ভারত–পাক যুদ্ধও তিনি থামিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এত যুদ্ধ থামানো সত্ত্বেও তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি, এতে ট্রাম্পের আক্ষেপ রয়েছে। এর পরেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প জানান, ‘‌আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ চলছে। এটা যদি আমাকে সমাধান করতে হয়, আমার পক্ষে তা খুব সহজ হবে। তবে আপাতত আমেরিকা পরিচালনার ভার আমার উপর রয়েছে।’ এরপরই ট্রাম্প যোগ করেন, ‘‌যুদ্ধ থামাতে আমি ভালবাসি। কেন জানেন? কারণ, আমি মানুষের মৃত্যু আটকাতে ভালবাসি। লক্ষ লক্ষ প্রাণ আমি বাঁচিয়েছি।’

 

আরও পড়ুন:‌ পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে বাবরদের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলেন রশিদরা ...


এটা ঘটনা, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। গত বুধবার দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়েছিল। শুক্রবার তার মেয়াদ শেষের আগেই পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। যাতে আট জন মারা যান। তার মধ্যে তিন জন আফগান ক্রিকেটারও রয়েছে। এরপরই আফগান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায়, ‘‌পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তাঁরা শহিদ হয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীর ভাবে শোকাহত। উরগুন জেলার তিন ক্রিকেটার এবং আরও পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাত জন জখম। এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পরেই তাঁদের নিশানা করা হয়।’ বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘‌আফগানিস্তানের ক্রীড়াজগতে এটা অপূরণীয় ক্ষতি। ওঁদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের, তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান বোর্ড।’ এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। ট্রাম্পও মুখ খুললেন। তবে এখনই এই বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তিনি। 

 

 

‌‌

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া