শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রকাশ্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা! হাতুড়ের ‘চিকিৎসায়’ মৃত ২ শিশু

আর্যা ঘটক | ১৭ অক্টোবর ২০২৫ ২০ : ৩৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: বিষাক্ত কাফ সিরাপ নিয়ে বিতর্ক থামতে না থামতেই ফের প্রকাশ্যে চলে এল মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত এই রাজ্যে বহুদিন ধরেই হাতুড়ে চিকিৎসকদের রমরমা। এবার তেমনই দুই হাতুড়ের দৌরাত্ম্যে দু’টি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল এই রাজ্যে। ছতরপুর এবং খান্ডোয়া জেলায় পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুদুটি। পরিবারের অভিযোগ, হাতুড়ের গাফিলতি এবং ভুল চিকিৎসার কারণেই এই পরিণতি। সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত দু’টি তরতাজা প্রাণ।

 

ছতরপুরের ঘটনায় ২০ দিনের এক সদ্যোজাতকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ওই ওষুধ খাওয়ার পরেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। মায়ের কোলেই নিথর হয়ে যায় সে। সন্তানের মৃত্যুশোক সহ্য করতে না পেরে জ্ঞান হারান মা।

শিশুটিকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তার কাকা মুখে মুখ লাগিয়ে শ্বাস ফেরানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, “ওর শ্বাস চলছিল না। আমি ওকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু ওর শরীরে কোনও সাড় ছিল না।”

পরিবারের তরফে ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ এবং স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন পরিবারের লোকেরা। জানা গিয়েছে, মানসিক আঘাতে শিশুটির মায়ের অবস্থাও সঙ্কটজনক।

 

ছতরপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজেন্দ্র গুপ্ত জানিয়েছেন, জেলায় কতজন ভুয়ো চিকিৎসক আছেন, কতজন অনুমতি ছাড়াই চিকিৎসা চালাচ্ছেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

 

অন্য ঘটনাটি খান্ডোয়া জেলার গাঁধওয়া গ্রামের। সেখানে দেড় বছরের এক বালককে পর পর বেশ কয়েকটি ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠেছে আর এক ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত যুবক ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে মাঝপথেই পড়া ছেড়ে দেশে ফিরে আসেন। কিছুদিন আগেই একটি ছোট দোকানে ডাক্তারখানা খুলে বসেন তিনি।

 

আত্মীয়ের পরামর্শে সামান্য জ্বর ও পেটে ব্যথার জন্য ছেলেকে হিমাংশু যাদব (২৪) নামের ওই যুবকের কাছে নিয়ে গিয়েছিলেন শিশুটির বাবা। অভিযোগ, কোনও রকম রোগ নির্ণয় ছাড়াই হিমাংশু শিশুটির নিউমোনিয়া হয়েছে বলে জানিয়ে দেন এবং চিকিৎসা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে স্যালাইনের পাশাপাশি পাঁচটি কড়া ইঞ্জেকশন দেওয়া হয়। এর পরেই শিশুটির অবস্থার অবনতি হতে শুরু করে। আতঙ্কিত পরিবার হিমাংশুর সাহায্য চাইতে গেলে তিনি বেপাত্তা হয়ে যান। অভিযোগ, সেই সময় হিমাংশুর স্ত্রী তাঁদের বলেন, “ছেলেকে নিয়ে বাড়ি চলে যান, নইলে পুলিশ ডাকব।” এই নিয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে মৃত শিশুর বাবা-মায়ের বচসা এবং হট্টগোল শুরু হয়। এর পর তড়িঘড়ি শিশুটিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আরও অভিযোগ, তাঁরা স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। শেষে পিপলোদ থানায় গিয়ে মামলা রুজু করে মৃত শিশুর পরিবার।

আরও পড়ুন: বারে বারে জামিনের আর্জি খারিজ! সহ্য করতে না পেরে সংশোধনাগারের ভিতরে কব্জি কাটলেন ছয় নর্তকী

 

স্থানীয় আধিকারিকেরা জানিয়েছেন, অভিযুক্ত হিমাংশুর বাবা একটি সরকারি চিকিৎসালয়ে কর্মরত। কোনও রকম অনুমোদন ছাড়াই ওই চিকিৎসালয়টি খোলা হয়েছিল। গ্রামবাসীরা আরও জানান, এর আগেও ওই হাতুড়ের ভুল চিকিৎসায় এক তরুণীর মৃত্যু হয়েছিল। খান্ডোয়ার অতিরিক্ত জেলাশাসক কাশী রাম বরদোলে বলেন, “অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। জেলায় যত বেআইনি হাতুড়ে রয়েছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া