শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৭ অক্টোবর ২০২৫ ২০ : ০২Soma Majumder
সাধারণত হাই তোলা মানে আমরা ঘুম পেয়েছে বা শরীর ক্লান্ত বলে মনে করি । কিন্তু চিকিৎসকরা বলছেন, হাই তোলা সবসময় ঘুম বা ক্লান্তির ইঙ্গিত নয়। অনেক সময় এটি হতে পারে হৃদরোগের প্রাথমিক লক্ষণ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, শরীরে অক্সিজেনের অভাব বা রক্তচাপের ওঠানামা হলে মস্তিষ্ক থেকে ‘হাই’ রিফ্লেক্স সক্রিয় হতে পারে যা হৃদযন্ত্রের উপর বাড়তি চাপের ইঙ্গিত দেয়।
কীভাবে হাই হৃদরোগের সংকেত দেয়? মানুষের হৃদস্পন্দন, রক্তচাপ ও শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের একটি অংশ হল ব্রেইনস্টেম। যখন হৃদপিণ্ড ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না বা রক্তে অক্সিজেনের ঘাটতি হয় তখন মস্তিষ্কে অস্থিরতা দেখা দেয়। মস্তিষ্ক তখন শরীরকে ঠান্ডা রাখার জন্য হাই তোলার সংকেত পাঠায়। এই কারণে অনেক সময় দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার ঠিক আগে বা চলাকালীন রোগী অতিরিক্ত হাই তুলছেন।
কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি বারবার হাই তুলছেন কিন্তু ঘুম পাচ্ছে না, তার সঙ্গে নিচের উপসর্গগুলো রয়েছে তাহলে সতর্ক হওয়া জরুরি। যেমন-
*বুকে চাপ বা অস্বস্তি
*হালকা মাথা ঘোরা
*অতিরিক্ত ঘাম
*বমিভাব বা বমি
*চোয়াল, ঘাড় বা কাঁধে ব্যথা
*হঠাৎ নিঃশ্বাসে কষ্ট
এই লক্ষণগুলো একসঙ্গে দেখা দিলে তা হতে পারে হৃদযন্ত্রের রক্ত চলাচলে সমস্যা বা হার্ট অ্যাটাকের আগাম সতর্কতা।

চিকিৎসকদেরমতে, অতিরিক্ত বা অস্বাভাবিক হাই তোলা যদি দৈনন্দিন জীবনে বারবার ঘটে, তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। সঙ্গে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম বা ট্রেডমিল টেস্টের মতো পরীক্ষা করিয়ে নিতে পারেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও স্থূলতা থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। ধূমপান ও অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলতে চলুন। পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়ামও হৃদয়কে সুস্থ রাখে।
মনে রাখবেন, সব হাই হৃদরোগের ইঙ্গিত নয়, অনেক সময় এটি নিছক ক্লান্তির প্রতিক্রিয়া। তবে হঠাৎ ঘন ঘন হাই, সঙ্গে বুকে বা শ্বাসে অস্বস্তি দেখা দিলে বিষয়টি হালকাভাবে না নেওয়াই ভাল। কারণ হৃদরোগের প্রাথমিক ইঙ্গিতগুলো সাধারণ মনে হলেও প্রাণঘাতী হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?