শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৭ অক্টোবর ২০২৫ ১৯ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: তাইওয়ানে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মৃতের আঙুলের ছাপ ব্যবহার করে প্রায় ৮৫ লক্ষ তাইওয়ানি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা) একটি জাল 'প্রমিসরি নোট' তৈরির অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে এক ঊনষাট বছর বয়সি প্রৌঢ়াকে দু'বছরের কারাদণ্ড দিল আদালত। উত্তর-পশ্চিম তাইওয়ানের সিনচু শহরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লি নামে ওই মহিলার সঙ্গে পেং নামের এক ব্যক্তির আর্থিক লেনদেন নিয়ে পুরনো বিবাদ ছিল। গত ২১ ফেব্রুয়ারি পেংয়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই লি একটি জাল দলিল এবং প্রমিসরি নোট নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই শবাগারে ছুটে যান।
সেখানে পৌঁছে কর্মীদের লি জানান, তিনি পেংয়ের ঘনিষ্ঠ বন্ধু এবং শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। কিন্তু তাঁর আচরণে কর্মীদের সন্দেহ দানা বাঁধে। অভিযোগ, পেংয়ের মৃতদেহ যখন শববাহী গাড়িতে রাখা ছিল, সেই সময় লি গাড়িতে উঠে বডি ব্যাগের চেন খোলেন এবং কালির প্যাডে মৃতের আঙুল ডুবিয়ে একটি কাগজে তাঁর টিপছাপ নিয়ে নেন।
ঘটনাস্থলে উপস্থিত এক কর্মী বিষয়টি সঙ্গে সঙ্গে পেংয়ের পরিবারকে জানান। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লি-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি জাল দলিল, একটি চেক বই এবং একটি কালির প্যাড বাজেয়াপ্ত করা হয়েছে।
পরে জেরার মুখে লি নিজের অপরাধ স্বীকার করে নেন। তিনি জানান, পেংয়ের কাছে তাঁর বেশ কিছু টাকা পাওনা ছিল। তাঁর মৃত্যুর পর সেই টাকা আর ফেরত পাওয়া যাবে না, এই আশঙ্কাতেই তিনি এই জালিয়াতির ছক কষেন। ২০১০ সালের ২৩ মে তারিখ দেওয়া একটি ভুয়ো জমির দলিল এবং পেংয়ের নামে একটি প্রমিসরি নোট তৈরি করেন তিনি, যাতে প্রমাণ করা যায় যে পেং তাঁর কাছ থেকে ৮৫ লক্ষ তাইওয়ানি ডলার ধার নিয়েছিলেন।
আরও পড়ুন: বারে বারে জামিনের আর্জি খারিজ! সহ্য করতে না পেরে সংশোধনাগারের ভিতরে কব্জি কাটলেন ছয় নর্তকী
আদালত লি-কে জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত করে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে, অপরাধ স্বীকার করে নেওয়া এবং জালিয়াতি করা চেকটি ব্যাঙ্কে জমা না পড়ার কারণে বিচারক তাঁর সাজা পাঁচ বছরের জন্য স্থগিত রাখেন। একইসঙ্গে, সরকারকে ৫০ হাজার তাইওয়ানি ডলার (প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা) জরিমানা এবং ৯০ ঘণ্টা সমাজসেবামূলক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে লি-কে।
সম্প্রতি এই ঘটনায় শবাগারের এক কর্মী হতবাক। তিনি বলেন, “আমি গত দু'দশক ধরে এই পেশায় আছি। কিন্তু এমন ঘটনা আগে কখনও দেখিনি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?