শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ধনতেরাসে এই সব জিনিস কিনলেই বদলে যাবে অর্থভাগ্য, কখনও ছুঁতে পারবে না অভাব

নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৫ ১৮ : ২৫Soma Majumder

আসছে আলোর উৎসব দীপাবলি। তার আগে আগামীকাল ১৮ অক্টোবর ধনতেরাস। ভূত চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। এই দিনে বেশ কিছু জিনিস কিনলে সারা বছর সৌভাগ্য থাকে বলে কথিত রয়েছে৷ বিশেষ করে সোনা-রুপোর দোকানে উপচে পড়ে ভিড়। তবে বর্তমানে সোনা কিংবা রূপার দাম আকাশছোঁয়া। হলুদ কিংবা সাদা ধাতুতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। বদলে ধনতেরাসে কম খরচে কোন কোন জিনিস কিনলে সদয় হবে অর্থভাগ্য, জেনে নিন ঝটপট। 

ঝাড়ু- অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের দিন ঘরে ঝাড়ু আনা উচিত। কথিত রয়েছে, ধনতেরাসের দিন বাড়িতে ঝাঁটা কিনে আনলে সংসারের সুখ সমৃদ্ধি দ্বিগুণ হয়। অলক্ষ্মী বিদায় হয়ে ঘরে আসে লক্ষ্মী। আসলে ঝাঁটাকে পরিচ্ছন্নতার প্রতীক বলে ধরা হয়। আর যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা আছে, সেখানেই দেবী লক্ষ্মীর স্থান, তাই ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ রং-আমেজে দীপাবলি! আলোর উৎসবে কীভাবে সেই ছোঁয়া আনবেন ঘরদোরে? রইল হদিশ

পিতলের পাত্র- পিতল মা লক্ষীর প্রিয় ধাতু। এছাড়াও পিতলের ব্যবহার নানা ভাবে উপকারী।তাই ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা  শুভ বলে মনে করা হয়। এই দিন অন্যান্য ধাতুর বাসনও কিনতে পারেন। 

মাটি ও ধাতব মূর্তি-  পাঁচটি উপাদানের প্রতীক হল মাটির মূর্তি। তাই মাটির মূর্তি দিয়ে পূজা করলে ঘরে ধন, সমৃদ্ধি এবং সুখ আসে বলে বিশ্বাস করা হয়। মাটির মূর্তি ছাড়াও ধনতেরাসে ঘরে আট ধাতু এবং সোনা-রূপার তৈরি প্রতিমাও আনতে পারেন। 

পান- মা লক্ষ্মী পান পছন্দ করেন। তাই ৫টি পান কিনে দেবীকে নিবেদন করা শুভ বলে গণ্য হয়।  এতে সারা বছর অর্থভাগ্য থাকে তুঙ্গে, বাড়ে সুখ সমৃদ্ধি। 

গোটা ধনে- সারা বছর দেবী লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ পেতে, ধনতেরাসে উভয়কে ধনে নিবেদন করতে পারেন। এতে সারা বছর অর্থের অভাব হবে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে।

কড়ি- প্রাচীনকাল থেকে কড়িকে অর্থ হিসাবে বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করা হত। আসলে  কড়ি হল সম্পদের প্রতীক। তাই ধনতেরাসে দেবী লক্ষ্মীকে কড়ি নিবেদন করলে সুফল পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া