শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বারে বারে জামিনের আর্জি খারিজ! সহ্য করতে না পেরে সংশোধনাগারের ভিতরে কব্জি কাটলেন ছয় নর্তকী

আর্যা ঘটক | ১৭ অক্টোবর ২০২৫ ১৮ : ১৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বন্দিদশায় ছিলেন। উপরন্তু বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার হতাশায় চরম পদক্ষেপ ছয় নর্তকীর। মহারাষ্ট্রের কোলাপুরে কাত্যায়ণী এলাকায় একটি মহিলা সংশোধনাগারের ভিতরে একসঙ্গে ছয় মহিলা নর্তকী আত্মহত্যার চেষ্টা করলেন বলে খবর। শুক্রবার সকালে জেলের ভেতরেই তাঁরা নিজেদের কব্জি ব্লেড বা ধারালো কিছু দিয়ে কেটে ফেলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ছয় জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই সংশোধনাগারের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ছয় মহিলাকেই তড়িঘড়ি কোলাপুরের সরকারি ছত্রপতি প্রমীলা রাজে (সিপিআর) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর। তবে একযোগে ছয়জনেরই আত্মহত্যার চেষ্টার মতো গুরুতর ঘটনায় ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে কোলাপুর জেলা প্রশাসন।

 

কোলাপুরের অতিরিক্ত পুলিশ সুপার বি. ধীরজ কুমার এই খবর নিশ্চিত করে বলেন, "সংশোধনাগারে ছয় মহিলা নর্তকী নিজেদের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার আসল কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি।"

 

পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, প্রায় দু'মাস আগে এই ছয় মহিলাকে আটক করা হয়েছিল। জানা গিয়েছে একটি রিসর্টে মধুচক্র এবং অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সেই অভিযান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় আদালত তাঁদের জামিন না হওয়া পর্যন্ত সংশোধনাগারে থাকার নির্দেশ দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মহিলারা গত দু'মাসে বেশ কয়েক বার জামিনের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু বারবারই তাঁদের আবেদন খারিজ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তকারী দলের এক কর্তা জানিয়েছেন, "এই মহিলারা টানা দু'মাস ধরে সংশোধনাগারে বন্দি জীবন কাটাচ্ছিলেন। তাঁদের মনে প্রবল হতাশা তৈরি হচ্ছিল। মনে করা হচ্ছে, বারংবার জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় তৈরি হওয়া হতাশা এবং অনিশ্চিত ভবিষ্যৎই তাঁদের এমন চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।"

আরও পড়ুন: শ্বশুরবাড়ি নয় জ্যান্ত নরক! কিশোরীকে জোর করে বিয়ে দিলেন দাদু, এরপর চলল লাগাতার ধর্ষণ, শিউরে ওঠা ঘটনা এই রাজ্যে

 

এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে জেলের ভিতরে একযোগে ছয় জন বন্দি এমন একটি ধারালো বস্তু জোগাড় করলেন, তা নিয়েও সংশোধনাগার কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন উঠেছে। বন্দিদের কাউন্সেলিং বা মানসিক সহায়তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো কি সেখানে রয়েছে? বন্দিদশার মানসিক চাপ কমানোর ব্যবস্থা কী ছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, তারা শুধুমাত্র ঘটনার কারণই নয়, সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখবে। বন্দিদের বয়ান রেকর্ড করে এবং সংশোধনাগার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানার চেষ্টা চলছে। তবে আপাতভাবে মনে করা হচ্ছে, বিচার প্রক্রিয়ার অনিশ্চয়তা এই ঘটনার অন্যতম প্রধান অনুঘটক। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বন্দিদের মানসিক স্বাস্থ্যের দেখভালের জন্য বিশেষ দল পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া