সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৭ অক্টোবর ২০২৫ ১৫ : ১৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার একটি অস্বাভাবিক ঘটনা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের উত্তর কোনাওয়ে জেলার এক ব্যক্তি শতাব্দী প্রাচীন একটি উপজাতীয় রীতিনীতির মাধ্যমে তাঁর স্ত্রীর বিশ্বাসঘাতকতার সমাধান করেছেন। যেখানে এই দম্পতি বাস করতেন সেই অঞ্চলটি সেখানে তোলাকি জনগোষ্ঠীর আবাসস্থল। যারা তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং গভীর সাংস্কৃতিক মূল্যবোধের জন্য পরিচিত।
স্থানীয় সংবাদমাধ্যম ট্রিবিউননিউজ সুলট্রার প্রতিবেদন অনুযায়ী, কোনাওয়ে রিজেন্সির পুউডোম্বি গ্রামের বাসিন্দা এসআরএইচ নামে ওই ব্যক্তি পাঁচ বছর ধরে তাঁর স্ত্রী এনএস-এর সঙ্গে বিবাহিত ছিলেন। পরে তিনি স্ত্রীর প্রেমের কথা জানতে পারেন। সেপ্টেম্বরে এসআরএইচ তাঁর স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে একটি বোর্ডিং হাউসে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। তিনি তাঁদের সম্পর্কের প্রমাণ হিসেবে পুলিশের কাছে একটি মোটরসাইকেল এবং অন্যান্য প্রমাণ নিয়ে যান। পরে তাঁরা স্বীকার করেন যে প্রেমিক একটি খনি কোম্পানির কর্মী ছিলেন।
আরও পড়ুন: ‘সীমান্তে নোংরা খেলা খেলতে পারে ভারত’, আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষের মাঝেই আশঙ্কা পাকিস্তানের
স্ত্রীর প্রেমের কথা জানার পরেই ওই ব্যক্তি স্থানীয় প্রবীণদের কাছ থেকে সাহায্য চান। এলাকার প্রবীণরা তাদের মোওয়া সারাপু নামক একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলেছিলেন। যার অর্থ ‘ছেড়ে দেওয়া এবং শান্তি স্থাপন করা’। শতাব্দী ধরে এই অঞ্চলে প্রচলিত এই রীতিটি বৈবাহিক ঝামেলায় পারস্পরিক পুনর্মিলনের একটি পদ্ধতি হিসেবে কাজ করে।
A man in Konawe, SE Sulawesi, caught his wife cheating, then handed her over to her lover through a Tolaki traditional ceremony called Mosehe.
— Hasbi (@asfan_warah) October 4, 2025
The lover gave 1 cow, ritual items, and Rp5 million as atonement.
In tears, the husband said:
“I divorce you. I hand you over to him.… pic.twitter.com/maXZ5bWsU4
লোকটি তাঁর স্ত্রীকে কিছু নগদ টাকা এবং একটি গরুর বিনিময়ে তাঁর প্রেমিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। যাতে বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটে যায়। এই রীতির মাধ্যমে ওই ব্যক্তি তাঁর মর্যাদা রক্ষা করতে এবং দ্বন্দ্বের অবসান ঘটাতে চেয়েছিল। এই রীতিটি প্রতীকীভাবে ব্যবহার এনএস-কে যে কোনও অন্যায় থেকে মুক্ত করার জন্য। এই রীতির মেনে চলার কারণ, তোলাকি উপজাতির বিশ্বাস যে, সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য পুনরুদ্ধার করতে ব্যর্থ হলে জড়িত সকলের জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে।
অনুষ্ঠানের একটি ক্লিপে দেখা যায়, এসআরএইচ এবং এনএস তাঁদের বাড়ির বয়স্ক লোকজন, আত্মীয়স্বজন এবং এলাকার বাসিন্দাদের সামনে প্রকাশ্যে কথা বলছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। ভিডিওতে এসআরএইচ-কে দৃশ্যত আবেগপ্রবণ দেখা গিয়েছে। এমনকি তিনি তাঁর স্ত্রীর প্রেমিকের কাঁধে হাত দিয়ে বলছেন, “দয়া করে তাঁর ভাল যত্ন নেবেন। তাঁকে কখনও কষ্ট দেবেন না। তিনি কখনও আমার সঙ্গে খুশি হননি।” তারপর, অনুষ্ঠানের অংশ হিসেবে, প্রেমিক এসআরএইচ-কে একটি গরু, একটি বিশেষ কাপড়ের টুকরো, একটি তামার পাত্র এবং নগদ পাঁচ মিলিয়ন রুপি (প্রায় ২৬,০০০ টাকা) উপহার দেন। এর পর, গ্রাম প্রধান জানান যে, এসআরএইচ এবং এনএস-এর বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?