শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শুধু ধূমপান নয়, রোজের ৭ খাবার ফুসফুসের চরম শত্রু! নিয়মিত খেলে হাঁপানি-শ্বাসকষ্টের সমস্যায় ভুগবেন সারা বছর

সোমা মজুমদার | ১৭ অক্টোবর ২০২৫ ১৫ : ১১Soma Majumder

ফুসফুসের স্বাস্থ্য শুধুমাত্র ধূমপান ও পরিবেশ দূষণের ওপর নির্ভর করে না। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসও ফুসফুসকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ খাবার ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এমনকী যার ফলে শ্বাস নিতেও সমস্যা হতে পারে। তাহলে কোন কোন নিয়মিত খেলে ফুসফুসের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে, জেনে নিন-

১. প্রসেসড মাংসঃ বেকন, সালামি, কোল্ড কাট –এই ধরনের প্রসেসড মাংসে নাইট্রেট এবং কৃত্রিম সংরক্ষক থাকে। এসব উপাদান শ্বাসনালীর প্রদাহ বাড়াতে পারে এবং ফুসফুসের রোগের ঝুঁকিও বাড়াতে পারে।


২. অতিরিক্ত লবণযুক্ত খাবারঃ বেশি সোডিয়াম শরীরে তরল ধরে রাখে এবং ফুসফুসের ওপর চাপ সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে।

 

আরও পড়ুনঃ সাধারণ মাথাব্যথা নয়, এই সব তুচ্ছ লক্ষণেও লুকিয়ে থাকতে পারে ব্রেন টিউমারের মারাত্মক বিপদ! কখন সতর্ক হবেন?


৩. সোডা ও অতিরিক্ত চিনি যুক্ত খাবারঃ অতিরিক্ত চিনি বা সোডা খেলে শর্করা বাড়ে যা প্রদাহ সৃষ্টি করে এবং ফুসফুসে অক্সিজেন শোষণ প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।


৪. ভাজা খাবারঃ ভাজা খাবারে প্রচুর অস্বাস্থ্যকর তেল ও ট্রান্স ফ্যাট থাকে। এগুলো শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে। 

৫. দুগ্ধজাত খাবারঃ দুধ, পনির, দই ইত্যাদি কিছু খাবার অনেকের মিউকাস উৎপাদন বাড়িয়ে দেয়। এই মিউকাস জমে গেলে শ্বাসনালীতে বাধা সৃষ্টি হতে পারে।


৬. সালফাইট যুক্ত খাবারঃ শুকনো ফল, কিছু প্রক্রিয়াজাত খাবারে সালফাইট থাকে। যারা অ্যাজমা বা শ্বাসকষ্টে আক্রান্ত, তারা এগুলো খেলে সমস্যায় পড়তে পারেন।


৭. সালিসিলেট সমৃদ্ধ খাবারঃ সালিসিলেট হল প্রাকৃতিক যৌগ যা অনেক ফল, সবজি, মশলা, চা ও কফিতে থাকে। কিছু মানুষের ক্ষেত্রে এগুলো শ্বাসনালীর প্রতিক্রিয়া বাড়াতে পারে এবং অ্যাজমার ঝুঁকি বাড়ায়।

ফুসফুস ভাল রাখতে কী কী করা উচিত

*এই ধরনের খাবারের পরিমাণ সীমিত করুন বা প্রয়োজনে সম্পূর্ণ বাদ দিন।

*বেশি করে টাটকা ফল, সবজি, গোটা শস্য ও উদ্ভিজ্জভিত্তিক খাবার খান। 

*পর্যাপ্ত জল পান এবং নিয়মিত ব্যায়াম করুন যা ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

*অ্যাজমা বা অন্যান্য শ্বাসকষ্টের রোগে আক্রান্তদের অবশ্যই ডাক্তার পরামর্শ মতো ডায়েট মেনে চলা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া