শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জুবিনের মৃত্যু স্বাভাবিক, অসমে সাতজনের গ্রেপ্তারির মধ্যেই বিবৃতি জারি সিঙ্গাপুর পুলিশের, প্রাথমিক তদন্তে কী জানা গেল?

কৌশিক রয় | ১৭ অক্টোবর ২০২৫ ১৪ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। ভারতের জনপ্রিয় গায়কের মৃত্যুর ঘটনায় শুক্রবার এক বিবৃতি জারি করা হয়েছে সিঙ্গাপুর পুলিশের তরফে। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়া জল্পনা ও ভুয়ো তথ্য নিয়ে তারা যথেষ্ট সচেতন রয়েছে। 

অন্যদিকে, এই ঘটনায় গায়কের ব্যান্ডের দুই সদস্যকে শুক্রবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর পুলিশ ফোর্সের জারি করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ২০২১০ সালের করোনার্স অ্যাক্টের আওতায় তদন্ত করা হচ্ছে। 

তবে প্রাথমিক তদন্তে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড বা ‘ফাউল প্লে’-এর ইঙ্গিত মেলেনি। পুলিশ জানিয়েছে, গোটা তদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে।

তদন্ত শেষ হলে সেই রিপোর্ট স্টেট কোরোনারের কাছে জমা দেওয়া হবে, যিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন করোনারস ইনকোয়্যারি (Coroner’s Inquiry) হবে কি না। এই তদন্ত মূলত একটি তথ্যনির্ভর বিচারবিভাগীয় অনুসন্ধান প্রক্রিয়া, যার মাধ্যমে মৃত্যুর কারণ ও পরিস্থিতি নির্ধারণ করা হয়ে থাকে।

সিঙ্গাপুর পুলিশের তরফে আরও জানানো হয়েছে, গায়কের মৃত্যুর ঘটনায় তদন্ত জারি রেখেছে তাঁরা। ভারতের অনুরোধে জুবিন গর্গের অটোপসি রিপোর্ট ও প্রাথমিক তদন্তের ফলাফল ভারতের হাইকমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত চলার কারণে গোটা প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে।

পুলিশের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে কেউ যেন যাচাই না করা তথ্য প্রচার না করেন। অন্যদিকে, অসমে কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় তাঁরই ব্যান্ডের দুই সদস্যকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

জুবিনের ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত গত ১৮ দিন পুলিশি হেফাজত ছিলেন। এদিন তাঁদের মেয়াদ শেষ হলে ফের দু’জনকে আদালতে তোলা হয়। কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

তবে তাঁদের কোন জেলে রাখা হবে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন। কারণ, গত বুধবার বাকসা জেলা কারাগারের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। ওই জেলে আরও পাঁচজন অভিযুক্তকে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। সেই ঘটনার তদন্তে গঠন করা হয় সিট। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকলকেই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার সমুদ্র থেকেই গায়ককে উদ্ধার করেছিল সিঙ্গাপুর পুলিশ। এরপর জুবিনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যায়, সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক।

সেদিনই পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুবিন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। কিন্তু কে জানত, কয়েক মাসের মধ্যেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নেবে জুবিনের প্রাণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া