মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৭ অক্টোবর ২০২৫ ১৩ : ২৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার বিহারে এনডিএ জোটে ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট জানালেন—আসন্ন বিধানসভা নির্বাচন নীতীশ কুমারের নেতৃত্বেই লড়া হবে। শাহ বলেন, নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী পদে কে থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত হবে যৌথভাবে।
তিনি আরও বলেন, “নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কি না, সেটা আমি নির্ধারণ করি না। আপাতত আমরা তাঁর নেতৃত্বে নির্বাচনে যাচ্ছি। ভোটের ফল ঘোষণার পর সব মিত্রদল একত্রে বসে সিদ্ধান্ত নেবে কে মুখ্যমন্ত্রী হবেন।” শাহ আত্মবিশ্বাসের সঙ্গে আরও যোগ করেন, “এনডিএ এবার বিহারে আগের সব রেকর্ড ভাঙবে। ১৪ নভেম্বর ফল ঘোষণার দিনই তা প্রমাণ হবে।”
অমিত শাহ জানান, ২০২০ সালের বিধানসভা নির্বাচনের পর নীতীশ কুমার নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বলেছিলেন যে, যেহেতু বিজেপির আসন বেশি, তাই মুখ্যমন্ত্রী হওয়া উচিত বিজেপির কোনও নেতার। তবে শাহ বলেন, “আমরা সবসময় জোটের মর্যাদা রক্ষা করেছি। নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তাঁর অভিজ্ঞতা, জনসম্মানের কারণে।”
আরও পড়ুন: কেন প্রবীণ নাগরিকরাই ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর শিকার, চিন্তায় শীর্ষ আদালত
নীতীশ কুমারের রাজনৈতিক দলবদলের ইতিহাস নিয়ে বিরোধীদের মন্তব্যের জবাবে শাহ বলেন, “নীতীশজী কংগ্রেসের সঙ্গে মাত্র আড়াই বছর ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন কংগ্রেস-বিরোধিতার মধ্যে গড়ে উঠেছে—১৯৭৪ সালের জয়প্রকাশ নারায়ণ আন্দোলন থেকেই, যা দেশজুড়ে কংগ্রেস-বিরোধী জনআন্দোলনে পরিণত হয়েছিল এবং শেষমেশ জরুরি অবস্থা জারি হওয়ার পথ তৈরি করেছিল।”
বিরোধী শিবিরের পক্ষ থেকে নীতীশ কুমারের স্বাস্থ্যের অবনতি ও অনিয়মিত আচরণের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে শাহ বলেন, “আমি তাঁর সঙ্গে বহুবার মুখোমুখি ও ফোনে দীর্ঘ আলাপ করেছি। এমন কিছু কখনওই লক্ষ্য করিনি।” তিনি আরও যোগ করেন, “বয়সজনিত কারণে কিছু স্বাভাবিক সমস্যা হতে পারে, কিন্তু প্রশাসনের কাজ শুধুমাত্র মুখ্যমন্ত্রী একা করেন না—তাঁর দল ও মন্ত্রিসভা একসঙ্গে সব দায়িত্ব সামলান।”
অমিত শাহ বিহারের বিরোধী জোট, অর্থাৎ মহাগঠবন্ধন-এর কড়া সমালোচনা করেন। তাঁর মতে, “বিহারের মানুষ লালু প্রসাদ যাদবের আমল দেখেছে। সেই শাসনের পুনরাবৃত্তি তারা কোনও অবস্থাতেই চায় না, যত সময়ই পেরিয়ে যাক না কেন।”
তিনি কটাক্ষ করে বলেন, “কংগ্রেস সবসময় ছোট দলগুলিকে তুচ্ছভাবে দেখে। অন্যদের ছোট ভাবতে ভাবতে নিজেরাই ছোট হয়ে গেছে।” শাহের মতে, এই অহঙ্কারই কংগ্রেসকে রাজ্যগুলিতে শেকড়হীন করে তুলেছে, বিহার থেকে বাংলা পর্যন্ত কংগ্রেস তার জনভিত্তি হারিয়েছে।
শাহ বারবার জোর দিয়ে বলেন, “এনডিএ এককাট্টা ও ঐক্যবদ্ধ। নেতৃত্ব নিয়ে কোনও বিভ্রান্তি নেই। জনতা মোদিজি ও নীতীশজির উন্নয়নের মডেলের ওপর আস্থা রাখে।” তিনি আরও দাবি করেন, বিহারে বিজেপি ও জেডিইউ-র সমন্বয় “আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী”, এবং নির্বাচনের ফলাফল তা স্পষ্ট করে দেবে।
অমিত শাহের এই সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা—নীতীশ কুমারই আপাতত এনডিএ-র মুখ, ভাঙনের জল্পনা ভিত্তিহীন। বিরোধীদের সমালোচনা ও কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বহীনতা তুলে ধরে শাহের মন্তব্য বিহারের রাজনৈতিক আবহে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?