শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপেক্ষা ছিল স্রেফ পুরনো মন্ত্রীদের পদত্যাগের! একদিনেই বড় চমক দিয়ে দিলেন ভূপেন্দ্র, সামনে এল নয়া মন্ত্রিসভার নাম-তালিকা

রিয়া পাত্র | ১৭ অক্টোবর ২০২৫ ১১ : ৫২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার জানা যায়, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া, সে রাজ্যের মন্ত্রিসভার বাকি সকলেই পদত্যাগ করেছেন। ভূপেন্দ্র প্যাটেল পত্র পেয়েই পত্রপাঠ তা গ্রহণও করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও গতকালই জানা গিয়েছিল, এই পদত্যাগের পিছনের কারণও।

জানা গিয়েছিল, রদবদল হবে ভূপেন্দ্র-ক্যাবিনেট-এ। মূলত সেই কারণেই আগের মন্ত্রিসভার সকলেই পদত্যাগ করেছেন। 

শুক্রবার সকালে জানা গেল, ১৭ জনের বদলে এবার মন্ত্রিসভায় থাকছেন মুখ্যমন্ত্রী-সহ ২৬ জন। নাম-তালিকাও সামনে এসেছে ইতিমধ্যে। তারমধ্যে রয়েছে চমক। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা রয়েছেন গুজরাটের মন্ত্রিসভায়। প্যাটেল-ক্যাবিনেটে তিনজন মহিলা-মন্ত্রী যোগ দিলেন। 

 

আরও পড়ুন: রাজস্থানে খুন করে গা ঢাকা দিয়ে কলকাতায়! ছাদে-কার্নিসে লুকোচুরি খেলে

কে কে থাকছেন গুজরাটের নয়া মন্ত্রিসভায়-

ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল

ত্রিকম বিজল ছাঙ্গা

স্বরূপজী সর্দারজি ঠাকুর

প্রভনকুমার মালি

রুশিকেশ গণেশভাই প্যাটেল

পিসি বারান্দা

দর্শনা এম বাঘেলা

কান্তরতলাল শিবলাল অমৃতিয়া

কুনওয়ারজীভাই মোহনভাই বাওয়ালিয়া

রিভাবা রবীন্দ্রসিংহ জাদেজা

অর্জুনভাই দেবভাই মোধওয়াদিয়া

ডাঃ প্রদ্যুম্ন ভাজা

কৌশিক কান্তিভাই ভেকরিয়া

পরশোত্তমভাই ও সোলাঙ্কি

জিতেন্দ্রভাই সভজিভাই ভাঘানি

রমনভাই ভিখাভাই সোলাঙ্কি

কমলেশভাই রমেশভাই প্যাটেল

সঞ্জয়সিংহ রাজেসিংহ মাহিদা

রমেশভাই ভূরাভাই কাটারা

মনীষা রাজীবভাই ভকিল

ঈশ্বরসিংহ ঠাকুরভাই প্যাটেল

প্রফুল পানসেরিয়া

কঠোর সংঘভি

ডাঃ জয়রামভাই চেমাভাই গামিত

নরেশভাই মগনভাই প্যাটেল

কানুভাই মোহনলাল দেশাই।

 

২৫ জন মন্ত্রী আজ শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্যাটেল দেখা করেছেন সে রাজ্যের রাজ্যপালের সঙ্গে। 

 

বৃহস্পতিবারেই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ক্যাবিনেট অর্থাৎ গুজরাট মন্ত্রীসভার রদবদল, সম্প্রসারণ হবে। গেরুয়া শিবির সূত্রে খবর ছিল, প্রায় ১০জন নতুন মন্ত্রীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেকের বেশি সংখ্যক মন্ত্রীকে ফিরিয়ে আনা হবে নতুন মন্ত্রিসভায়। রদবদলের আগে, ঠিক সেই কারণেই মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন। 

 

মুখ্যমন্ত্রী-সহ, এর আগে গুজরাট মন্ত্রিসভায় ১৭ জন মন্ত্রী ছিলেন আগে। আটজন মন্ত্রিপারিষদ পদমর্যাদার এবং সমান সংখ্যক প্রতিমন্ত্রী (MoS)হিসেবে দায়িত্ব পালন করেছেন এতদিন। গুজরাটের রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যা ১৮২। নিয়ম অনুযায়ী,  গুজরাটে সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন, যা মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশ। এই মাসের শুরুতে, প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মাকে ভারতীয় জনতা পার্টির গুজরাট ইউনিটের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিলের স্থলাভিষিক্ত হন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া