শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এবছরেই লাখ পার, পরের দীপাবলিতে সোনার দাম ছাড়িয়ে যাবে সব মাত্রা, তথ্য সামনে আসতেই হা-হুতাশ মধ্যবিত্তের

রিয়া পাত্র | ১৭ অক্টোবর ২০২৫ ১১ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার, ১৭ অক্টোবর, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১২, ১৭০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম  ১৩,২৭৭০। দেশের অন্যান্য শহরেও দাম কম বেশি এমনটাই। দীপাবলির আগে তরতরিয়ে সোনার দাম বাড়ায়, স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। কিন্তু বিশেষজ্ঞরা এই দীপাবলির আগেই, আগামী বছরের দীপাবলিতে সোনার বাজার দর কেমন থাকতে পারে, তার সম্ভাব্য তথ্য জানিয়েছেন। আর তাতেই মাথায় হাত মধ্যবিত্তের। 

তবে, মধ্যবিত্তের মাথায় হাত পড়লেও, বিনিয়োগকারীদের জন্য বিষয়টি লাভের। কারণ সোনার বিনিয়োগকারীরা, ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে লাভবান হবেন ব্যাপকহারে, তেমনটাই মত বাজার-বিশ্লেষকদের। এই বিষয়ে চর্চার আরও একটি কারণ, অ্যাক্সিস সিকিউরিটিজ-এর রিপোর্ট। এই সংস্থা তাদের ধনতেরাস ২০২৫ গোল্ড রিপোর্টে, ব্যবসায়ী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের প্রতি ১০ গ্রামের দাম ১.০৫-১.১৫ লক্ষ টাকার মধ্যে থাকার সময়েই সোনা সংগ্রহ করার পরামর্শ দিয়েছে। কারণ, তাদের রিপোর্ট অনুযায়ী তথ্য, আগামী দীপাবলির মধ্যে দাম বেড়ে হতে চলেছে ১.৪৫-১.৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: রাজস্থানে খুন করে গা ঢাকা দিয়ে কলকাতায়! ছাদে-কার্নিসে লুকোচুরি খেলে পুলিশের হাতে আটক গুজরাটের তিন দুষ্কৃতি

কেন লাফিয়ে বাড়ছে সোনার দাম? পিছনে কারণ একাধিক। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি থেকে শুরু করে ভূ-রাজনৈতিক উত্তেজনা, সোনার দাম বাড়াচ্ছে অহরহ। চলতি বছরেই, যে হারে লাফিয়ে বাড়ছে সোনার দাম, অ্যাক্সিস-এর রিপোর্ট, ২০২৬ সালেও এভাবেই বাড়বে সোনার বাজার দর। ফলে সোনা ছোঁয়া সাধারণের জন্য আরও কঠিন হতে চলেছে।

কিন্তু কেন ক্রমাগত বাড়বে সোনার বাজার-দর?


অ্যাক্সিস সিকিউরিটিজ পাঁচটি কারণ উল্লেখ করেছে, যেগুলির কারণে আগামী বছর সোনার দাম বৃদ্ধি পেতে পারে-

মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্য হ্রাস-কম উৎপাদন।

কেন্দ্রীয় ব্যাঙ্কের সঞ্চয় পরিমাণ। 

ভূ-রাজনৈতিক উত্তেজনা- বাণিজ্য শুল্ক থেকে শুরু করে বিশ্বব্যাপী সংঘাত। 

ডলার তুলনায় দুর্বল হওয়ায় এবং উচ্চ মার্কিন ঋণ। 

ইটিএফের চাহিদা বৃদ্ধি।

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি এবং ইকুইটি ফান্ডের ক্রমাগত ক্রয়, ফিয়াট মুদ্রার প্রতি ভরসা কমে আসা এবং সুদের হার হ্রাস সোনার দাম কমতে দেয়নি। 

আরও পড়ুন: বিহার নির্বাচনে লালু-তেজস্বীর হয়ে মাঠে নামছেন মনোজ বাজপেয়ী? ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন অভিনেতা?

অ্যাক্সিস সিকিউরিটিজ বিনিয়োগকারীদের বাই-অন-ডিপ পদ্ধতি মেনে চলার সুপারিশ করেছে। 

পরামর্শ-প্রতি ১০ গ্রাম সোনা ১.০৫-১.১৫ লক্ষ টাকার মধ্যে থাকা অবস্থায় ক্রয় করতে, ২০২৬ সালের দীপাবলির মধ্যে ১.৪৫-১.৫০ লক্ষ টাকার লক্ষ্যমাত্রায় পৌঁছবে। বিনিয়োগকারীদের জন্য, সোনা মুদ্রাস্ফীতির হেজ এবং পোর্টফোলিও স্থিতিশীলকারী উভয়ই থাকে। যারা স্টোরেজ ঝামেলা ছাড়াই এক্সপোজার খুঁজছেন তারা পিওরিটি বা লিকুইডিটি রিস্ক ছাড়াই দীর্ঘমেয়াদী মূল্য ক্যাপচার করার জন্য গোল্ড ইটিএফ বা সোভেরিন গোল্ড বন্ড (এসজিবি) বেছে নিতে পারেন। রিপোর্টের তথ্য, ভারতীয় পরিবারগুলিতে ইতিমধ্যেই ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ব্যক্তিগত সোনার রিজার্ভ রয়েছে — যা বিশ্বের তালিকায় প্রথম। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া