শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Brahma Yoga can make your life beautiful according to astrology and horoscope

লাইফস্টাইল | অতি বিরল ব্রহ্মা যোগে স্বাস্থ্য, সম্পদ, আয়ু- সব দিকেই সৌভাগ্যের ছোঁয়া! কপাল খুলবে কোন কোন রাশির?

নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৫ ০৯ : ৫১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ, ১৭ই অক্টোবর ২০২৫, শুক্রবার। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র আজ সিংহ রাশিতে এবং সূর্য আজ কন্যা রাশিতে থাকবেন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ব্রহ্মা যোগ। এই যোগ অতি বিরল। বৃহস্পতি, বুধ এবং শুক্র সাধারণত নবম, দশম এবং একাদশ ঘরে থাকলে এই যোগ তৈরি হয়। স্বাস্থ্য, সম্পদ, আয়ু, বিদ্যা প্রভৃতি দিক থেকে এই যোগ শুভ ফলদায়ক হতে পারে। দেখে নেওয়া যাক কোন রাশির উপর কী প্রভাব পড়বে এই যোগের।

আরও পড়ুন: বাতের ব্যথা সারাতে বাঘের মূত্র পান করছে চিনারা! প্রতিবেশী দেশের কাণ্ডে ছিছিক্কার বিশ্বজুড়ে

মেষ রাশি

আজকের দিনটি ব্যস্ততায় পরিপূর্ণ থাকতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে।

বৃষ রাশি

আজ মানসিক স্থিরতা বজায় রাখা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জরুরি। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন, কোনও প্রকার বিতর্কে জড়াবেন না। আর্থিক দিক থেকে দিনটি শুভ এবং উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে ভালবাসা থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন রাশি

সামাজিক ক্ষেত্রে আজ জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে পারে যা আর্থিক উন্নতির সহায়ক হবে। তবে আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা যে কোনও সমস্যার সমাধান করতে পারে। প্রেমের জন্য দিনটি অনুকূল।

কর্কট রাশি

আজ আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধি পেতে পারে, তাই ভেবেচিন্তে খরচ করুন। পারিবারিক জীবনে গুরুজনদের পরামর্শ লাভজনক হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বজায় রাখতে চেষ্টা করুন।

 

আরও পড়ুন: বাতের ব্যথা সারাতে বাঘের মূত্র পান করছে চিনারা! প্রতিবেশী দেশের কাণ্ডে ছিছিক্কার বিশ্বজুড়ে

সিংহ রাশি

আজ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি অনুকূল। পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। ব্যক্তিগত সম্পর্কে উন্নতি ঘটবে। স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে।

কন্যা রাশি

আত্ম-বিশ্লেষণের জন্য দিনটি ভাল। কর্মক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তা করুন। আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। পরিবারের কোনও সদস্যের জন্য দুশ্চিন্তা হতে পারে। সম্পর্ক ভাল রাখতে নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। ধ্যান বা যোগাভ্যাস মানসিক শান্তি দেবে।

তুলা রাশি

আজ সম্প্রীতি ও সামাজিক স্বীকৃতি লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। পরিবারের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। গুরুজনদের স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। তবে নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সাফল্য পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আলাদাভাবে উদ্যোগী হতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র।

ধনু রাশি

আজ শিল্প ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রশংসা হবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ, আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পুরোনো বিনিয়োগ আজ বড় লাভ দিতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। মনে আনন্দ থাকবে।

মকর রাশি

পরিবারের সদস্যদের কাছ থেকে, বিশেষ করে ভাই-বোনদের কাছ থেকে সহযোগিতা ও আর্থিক সুবিধা পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য দিনটি অনুকূল। কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ আজ সাফল্য এনে দেবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। নির্মাণ শিল্পের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।

কুম্ভ রাশি

আজ কিছু পারিবারিক সমস্যার সমাধান করতে হতে পারে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে চাপ থাকলেও সহকর্মীদের সাহায্য পাবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে যাঁদের ব্যথা বেদনার সমস্যা রয়েছে, তাঁদের যন্ত্রণা বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভাল।

মীন রাশি

দিনটি মিশ্র ফলদায়ী হবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সুযোগ দুই-ই আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও তা মিটে যাবে। আর্থিক দিক থেকে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন ভাল কাটবে। ব্যবসায় বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া