শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধ্যরাতে মুহুর্মুহু গুলি-গ্রেনেড হামলা সেনা শিবিরে, আহত অন্তত তিন জওয়ান

রিয়া পাত্র | ১৭ অক্টোবর ২০২৫ ০৯ : ৪০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়া জেলার  কাকোপাথার সেনা ক্যাম্পের কাছে গুলি-গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, হামলায় তিন ভারতীয় সেনা জখম। প্রাথমিকভাবে জানা গিয়েছে,  ভারতীয় সেনাবাহিনীর ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয় রাতের অন্ধকারে। 

 

যদিও শুক্রবার সকাল পর্যন্ত, কোনও গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, লিবারেশন ফ্রন্ট অফ অসম- ইউএলএফএ-স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: রাশিয়া নিয়ে ভারতকে প্যাঁচে ফেলতে চেয়ে পুতিনের সঙ্গেই 'ট্রেড ডিল' আমেরিকার! ফোনে

রাজ্য পুলিশ এবং ভারতীয় সেনা ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে। হামলাকারীদের খোঁজ চলছে। সূত্রের খবর, তল্লাশিতে নেমে তদন্তকারী আধিকারিকেরা অরুণাচলপ্রদেশের তেঙ্গাপানিতে একটি খালি ট্রাক খুঁজে পেয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ট্রাকেই গ্রেনেড বোঝাই করে এনেছিল হামলাকারীরা। তারপরেই সেনা শিবিরের অদূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবারের আগে, বুধবারেও হামলার ঘটনা ঘটেছে বলে খবর একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। তথ্য, বুধবার অরুণাচলপ্রদেশের চাংলাং জেলায় অসম রাইফেলসের একটি ক্যাম্পে সন্দেহভাজন NSCN (K-YA) জঙ্গিরা হামলা চালায়। চংলাং জেলার মানমাও এলাকার হাটমান গ্রামে এই ক্যাম্পটি রয়েছে।  বুধবার রাত আড়াইটা নাগাদ হামলা চলে বলে জানা গিয়েছে। 

 

বুধবার রাতের হামলার ঘটনায় চার জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তথ্য, আহতদের মধ্যে দুই সেনা, হরিশরণ এবং রাহুলের শারীরিক পরিস্থিতির বিচারে, তাঁদের এয়ারলিফট করে বৃহস্পতিবার জোরহাটের ৫নম্বর এয়ার ফোর্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে দুই জখম সেনা জওয়ানের। হামলাকারীদের খোঁজ চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া