শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৭ অক্টোবর ২০২৫ ০৯ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পাঞ্জাবের ডিআইজি হরচরণ সিং ভুল্লারের কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) নগদ প্রায় প্রায় পাঁচ কোটি টাকা,দেড় কেজি ওজনের সোনা, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য দামী সম্পদ উদ্ধার করেছে।
রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ভুল্লার, একজন স্ক্র্যাপ ডিলারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।
কয়েকদিন আগে তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামের এক তাঁর অভিযোগ, আট লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানার হুমকি দিয়েছিলেন ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার হরচরণ সিং ভুল্লার।
বৃহস্পতিবার মামলাটি নথিবদ্ধ করে সিবিআই। জানা গিয়েছে, অভিযুক্ত অফিসারের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণ নামে তাঁর এক সহযোগীকে। ওই ব্যক্তিই যে কোনও ঘুষের ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করতেন বলে অভিযোগ।
আরও পড়ুন- এনডিএ জিতলে ফের নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী? অমিত শাহের মন্তব্যে জল্পনা বাড়ল
রীতিমতো ফাঁদ পেতে পুলিশ ভুল্লার ও তাঁর সহযোগীকে পাকড়াও করে। ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছন অভিযোগকারী ব্যবসায়ী আকাশ। কৃষ্ণ টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাঁকে গ্রেপ্তার করে। সেই সঙ্গেই ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেপ্তার করা হয় ভুল্লারকেও। দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে পেশ করা হবে।
গ্রেফতারের পর, সিবিআই পাঞ্জাব এবং চণ্ডীগড়ে ভুল্লারের সঙ্গে সম্পর্কিত একাধিক স্থানে তল্লাশি চালিয়ে ১৫টিরও বেশি সম্পত্তির নথি, দু'টি বিলাসবহুল গাড়ির (মার্সিডিজ এবং অডি) চাবি, ২২টি বিলাসবহুল ঘড়ি, বেশ কয়েকটি লকারের চাবি, ৪০ লিটার আমদানি করা মদ এবং একটি ডাবল-ব্যারেল বন্দুক, একটি পিস্তল, একটি রিভলবার এবং গুলি-সহ একটি এয়ারগান উদ্ধার করে। মধ্যস্থতাকারীর কাছ থেকে নগদ ২১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?