শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৭ অক্টোবর ২০২৫ ০৯ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এনডিএ জিতলে কি বিহারে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন নীতীশ কুমার? ভোটের আগে বিহার জুড়ে চর্চা তুঙ্গে। এসবের মধ্যেই নীতীশের আবারও মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ। সাফ বললেন, স্পষ্ট জানালেন, "এই নির্বাচনে এনডিএ লড়ছে নীতীশ কুমারের নেতৃত্বে। ভোটের পর সব শরিক মিলে সিদ্ধান্ত নেবে কে মুখ্যমন্ত্রী হবেন।" বিহারে এনডিএ-র মধ্যে মতপার্থক্য ও নেতৃত্ব নিয়ে জল্পনার মধ্যে শাহের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "নীতীশজি-ই এখন আমাদের নেতা। ভোটের পর সবাই একসঙ্গে বসে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি একা এ ব্যাপারে কিছু বলার মানুষ নই।"
এইবারের নির্বাচনে এনডিএ আগের সব রেকর্ড ভেঙে ফেলবে বলে অমিত শাহ দাবি করেছেন। তনি বলেন, "২০২০ সালে বিহারে একক দল হিসাবে বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল। সেই সময় নীতীশ কুমার নিজেই প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন, বিজেপিরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত, কারণ বিজেপি-র আসন বেশি ছিল। কিন্তু আমরা জোটের মর্যাদা রেখেছিলাম। নীতীশজিকে তাঁর অভিজ্ঞতা ও সিনিয়রিটির জন্যই মুখ্যমন্ত্রী করা হয়।"
নীতীশ কুমারের দলবদলের ইতিহাস নিয়ে প্রশ্ন করা হলে শাহ বলেন, |"নীতীশজি আসলে কখনও কংগ্রেসের সঙ্গে ছিলেন না। মোটে দুই-আড়াই বছরের সম্পর্ক ছিল। তাঁর রাজনীতি শুরু হয়েছিল ১৯৭৪ সালের জে পি আন্দোলন থেকে, যা ছিল ইন্দিরা গান্ধীর কংগ্রেসবিরোধী আন্দোলনের জন্মভূমি।"
এনডিএ-র বিরুদ্ধে বিহারে লড়াইয়ে তেজস্বী-রাহুল গান্ধীর মহাগঠবন্ধন। আসনরফা না হলেও জিততে মরিয়া তারা। বিরোধী জোটকে তীব্র আক্রমণ শানান অমিত শাহ। তাঁর কথায়, "বিহারের মানুষ লালুপ্রসাদের শাসন দেখেছে। তারা আর সেই দিন দেখতে চায় না, সময় যতই পালটাক না কেন।" একইসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে শাহ বলেন, "কংগ্রেস সব সময় শরিকদের ছোট করে দেখে। বিহার থেকে শুরু করে বাংলা, এই ঔদ্ধত্যই আজ কংগ্রেসকে ছোট করে ফেলেছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?