শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৭ অক্টোবর ২০২৫ ০৮ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ থেমেছে। কিন্তু, গাজায় অশান্তি, রক্তপাত নিয়ে চিন্তায় রয়েছে ওয়াশিংটন। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) হামাসকে সতর্ক করে দিয়েছেন। হাড়হিম করা হুঙ্কার ছেড়েছেন তিনি। বলেছেন, 'গাজায় অভ্যন্তরীণ রক্তপাত অব্যাহত থাকলে সেখানে ঢুকে তাদের হত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।'
দুই বছরের যুদ্ধ চলার পর গত সপ্তাহে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি ফেরৎ চুক্তি কার্যকর হয়েছে। এরপর সেই ভূখণ্ডে অভ্যন্তরীণ হিংসা বড় মাথাব্যথা বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভয়াবহ সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার তিনি বলেছেন যে, হামাস "খুব খারাপ কয়েকটি গ্যাং-কে বের করে দিয়েছে এবং বেশ কয়েকজন গ্যাং সদস্যকে হত্যা করেছে। সত্যি বলতে, এটা আমাকে খুব একটা বিরক্ত করেনি। কিন্তু এরপর যেন আর কোনও রক্তপাত গাজায় না হয় তাই হামাসকে সতর্ক হতে হবে। হামাসের দায়িত্বহীন দাপট অব্যাহত থাকলে গাজায় শান্তি ফিরবে না।"
Trump warns Hamas 'we will have no choice but to go in and kill them' if bloodshed persists in Gazahttps://t.co/DU1AIZee6G
— The Hindu (@the_hindu) October 16, 2025
রিপাবলিকান প্রেসিডেন্ট তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা নিজের হুমকি কীভাবে অনুসরণ করবেন তা তিনি নিজে বা হোয়াইট হাউস খোলসা করেনি। এই সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তরও মেলেনি। কিন্তু ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে, বিধ্বস্ত ভূখণ্ডের ভেতরে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে হামাস যে হত্যাকাণ্ড চালাচ্ছে, তা মেনে নেওয়া যাচ্ছে না, এসব বরদাস্ত করার জন্য তাঁর ধৈর্য খুবই কম। প্রেসিডেন্টের সাফ কথা, "অস্ত্র তুলে রাখতে হবে। যদি হামাস তা না করে, তাহলে আমরা ওদের নিরস্ত্র করব, এবং এটি দ্রুত এবং সম্ভবত হিংসাত্মকভাবেই ঘটবে।"
১৮ বছর আগে গাজায় জঙ্গিরা ক্ষমতা দখল করার পর হামাস পরিচালিত পুলিশ উচ্চ মাত্রায় জননিরাপত্তা বজায় রেখেছিল এবং ভিন্নমত পোষণকারীদের উপরও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল। সাম্প্রতিক মাসগুলিতে ইজরায়েলি বাহিনী গাজার বিশাল এলাকা দখল করে এবং বিমান হামলা চালিয়ে হামাসের নিরাপত্তা বাহিনীকে নিশানা করে। ফলে হামাস পরিচালিত পুলিশ বাহিনী প্রায় বিলুপ্তির পথে।
আরও পড়ুন- আফগান মাটি থেকে পাকিস্তানকে জ্বালিয়ে-পুড়িয়ে মারছে, কে এই ইসলামাবাদের নয়া শত্রু?
যুদ্ধবি্রতি কার্যকর হওয়ার পর ইজরায়েল সমর্থিত হামাস-বিরোধী কিছু গোষ্ঠী-সহ বেশ কিছু পরিবার এবং সশস্ত্র গোষ্ঠী গাজায় ফিরেছিল। হামাসের বিরুদ্ধে অভিযোগ, সদ্য ফিরে আসা মানুষগুলোর মানবিক সাহায্য ছিনতাই করা হয়েছে। লাভের জন্য সেগুলো বিক্রি করারও অভিযোগ উঠেছে। যা গাজায় অনাহার সংকট আরও বাড়িযে তুলবে বলে মনে আশঙ্কা।
প্রেসিডেন্ট ট্রাম্পের রূপরেখা অনুসারে যুদ্ধবিরতি পরিকল্পনায় জীবিত এবং মৃত সকল বন্দিকে সোমবার শেষ হওয়া সময়সীমার মধ্যে হস্তান্তরের কথা বলা হয়েছিল। কিন্তু চুক্তি অনুয়ায়ী তা না ঘটলে, হামাসকে মৃত বন্দিদের তথ্য দেওয়ার এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেহ হস্তান্তরের কথা বলা হয়েছিল। এই নির্দেশ পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন যে, "ইজরায়েল কোনও আপস করবে না।" পাল্টা বন্দিদের মৃতদেহ ফেরৎ দেওয়ার বিষয়ে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত বিষয়গুলি পূরণ করার দাবি জানিয়েছেন হামাস। বুধবার এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে যে, তারা যুদ্ধবিরতির শর্তাবলীকে সম্মান করেছে এবং তাদের কাছে থাকা বন্দিদের দেহাবশেষ ইতিমধ্যেই হস্তান্তর করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?