মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সেজে প্রতারণা! নিউটাউন থেকে গ্রেপ্তার এক

রজিত দাস | ১৬ অক্টোবর ২০২৫ ২৩ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর দপ্তরের নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ উঠল৷ এই ঘটনায় বছর ঊনপঞ্চাশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ ধৃতের নাম সৌরভ চ্যাটার্জি৷ লালবাজার সূত্র খবর, সৌরভ নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার এক বড় আবাসনের বাসিন্দা৷ সেখানকার একটি টাওয়ারের ২৪ তলার একটি ফ্ল্যাটে তিনি থাকেন৷ ওই ফ্ল্যাট থেকেই সৌরভকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে৷

পুলিশে সূত্র জানা গিয়েছে যে, সৌরভ বিভিন্ন জায়গায় নিজেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের উর্দ্ধতন আধিকারিক হিসেবে পরিচয় দিতেন৷ রাজ্য সরকারের লোগো ও প্রতীক নিজের ব্যাক্তিগত গাড়িতে ব্যবহার করতেন৷ চাকরির প্রলোভন দেখিয়ে কিংবা বিভিন্ন প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি টাকা তুলতেন বলে অভিযোগ।

আগেও সৌরভের নামে প্রতারণার অভিযোগ ছিল। সেই সূত্রেই কয়েক বছর আগে তাঁকে গ্রেফতারও হয়েছিল। তবে জামিনে ছাড়া পেয়েও নিজেকে সংশোধন করেননি তিনি। ফের একই কায়দায় প্রতারণা শুরু করেন। 

এভাবে চলতে চলতে কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসতে শুরু করে৷ তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার থানা৷ তারপর সৌরভের বিরুদ্ধে নানা প্রমাণ জোগাড় হয়৷ তার মধ্য়ে জালিয়াতি, হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে৷ এর পরই এ দিন রাতে নিউটাউনে সৌরভের ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশ৷ সেখান থেকে সৌরভকে গ্রেফতার করা হয়৷ 

পাশাপাশি ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়৷ সেই তল্লাশিতে বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, সোনার ও রূপোর কয়েন, সোনার গয়না ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়৷ উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে, ১২টি মোবাইল ফোন, ৪০টি রুপোর কয়েন, ১৪টি ১০ গ্রামের সোনার কয়েন এবং নগদ সাত লক্ষ ২৫ হাজার নগদ টাকা। এছাড়াও মিলেছে নয়'টি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের চেকবই, বেশ কিছু সন্দেহজনক নথি।

পুলিশ ইতিমধ্যেই ধৃত সৌরভের ব্যবহৃত মোবাইল ফোন ও নথিপত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এছাড়া, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেনের খোঁজও শুরু হয়েছে।

আরও পড়ুন- ‘মমতা মায়ের মতো, ভুল বলে থাকলে ক্ষমা করবেন’, দু’দিনে মত পাল্টে বাংলার মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা দুর্গাপুরের নির্যাতিতার বাবার


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া