শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৬ অক্টোবর ২০২৫ ২২ : ৫৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মার্সিডিজ জি-ক্লাস কেবল একটি গাড়ি নয়, এটি আভিজাত্য এবং মর্যাদার প্রতীক। সাধারণত তারকা বা শিল্পপতিদের গ্যারাজেই এই গাড়ির দেখা মেলে। কিন্তু এ বার প্রচারের আলোয় এমন এক জন, যাঁকে দেখে চোখ কপালে উঠেছে সকলের। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক কৃষক প্রায় ৩ কোটি টাকা মূল্যের একটি নতুন মার্সিডিজ জি-ওয়াগন এসইউভি কিনছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় এখানে তাঁর সাদামাঠা সাজ। ধুতি-পাঞ্জাবি পরে, স্ত্রীর সঙ্গে একটি সাদা মার্সিডিজ জিএলএস গাড়িতে চেপে তিনি শোরুমে আসেন।
শোরুমের ভিতরে ঢুকে ওই কৃষক তাঁর নতুন গাড়ির উপর থেকে পর্দা সরিয়ে দেন। এর পর চাবি নেওয়ার আগে তাঁর স্ত্রী আরতি করেন। বিলাসবহুল গাড়িতে বসার পর কৃষক প্রথমে প্রার্থনা করেন এবং তার পর এক তৃপ্তির হাসি মুখে নিয়ে গাড়িটি ভালভাবে খুঁটিয়ে দেখেন। কিছুক্ষণ পরেই তিনি গাড়ি চালু করে আত্মবিশ্বাসের সঙ্গে শোরুম থেকে বেরিয়ে যান। এক জন কৃষকের এমন বিলাসবহুল গাড়ি চালানোর দৃশ্য নিমেষেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর এই সাফল্যের প্রশংসা করলেও, নানা কারণে সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ।
পোস্টটিতে এক জন মন্তব্য করেছেন, "আয়কর দপ্তরের নজর না লাগে যেন!"
আর এক জন লিখেছেন, "কোথায় গেল তারা, যারা কৃষকদের গরিব বলে?"
এক জনের কটাক্ষ, "জমি বেচে গাড়ি কেনাকে উন্নতি বলে না।"
অন্য এক ব্যক্তি মন্তব্য করেন, "খেতের পাশ দিয়ে হাইওয়ে গিয়েছে বোধহয়।"
তবে এক জন প্রশংসার সুরে লিখেছেন, "ঐতিহ্যবাহী পোশাকই সংস্কৃতির গর্ব, এতে অস্বাভাবিক কী আছে? আমরা পশ্চিমি সংস্কৃতি অনুসরণ করি, কিন্তু আমাদের আসল সংস্কৃতি তো এই। এই হল আভিজাত্য।"
মার্সিডিজ জি-ওয়াগন গাড়িটিতে রয়েছে একটি ৩.০ লিটারের ছয়-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি নাইন-স্পিড স্বয়ংক্রিয় ট্রান্সমিশন, যা শক্তি এবং আরামের ভারসাম্য বজায় রাখে। ২৪১ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এই এসইউভিটি সহজেই বিভিন্ন ধরনের রাস্তায় চলতে সক্ষম। আয়তনে বড় হওয়া সত্ত্বেও গাড়িটি অত্যন্ত দ্রুতগামী। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১০ কিমি এবং মাত্র ৫.৮ সেকেন্ডে এটি ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।
প্রসঙ্গত গাড়িটির দৈর্ঘ্য ৪,৮২৫ মিমি, প্রস্থ ২,১৮৭ মিমি এবং উচ্চতা ১,৯৭৩ মিমি। এতে হাই-গ্লস ব্ল্যাক ফিনিশের ২০-ইঞ্চি এএমজি ৫ টুইন-স্পোক লাইট-অ্যালয় চাকা লাগানো রয়েছে। গাড়িটির কার্ব ওজন ২,৫৫৫ কেজি এবং এটি ৬৪৫ কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে।
তবে এই ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও তামিলনাড়ুর কাঞ্চিপুরমের ৮৮ বছর বয়সী এক কৃষক প্রায় ৩১.৯৮ লক্ষ টাকা মূল্যে একটি মার্সিডিজ-বেঞ্জ বি-ক্লাস কিনে সংবাদ শিরোনামে এসেছিলেন। তিনি জানিয়েছিলেন, মাত্র আট বছর বয়সে প্রথম এই ব্র্যান্ডের প্রতি তাঁর মুগ্ধতা তৈরি হয়। সেই সময় মার্সিডিজ গাড়ি সম্পর্কে কিছুই জানতেননা তিনি। প্রথম বার দেখেই নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এক দিন তিনি নিজের জন্য মার্সিডিজ কিনবেন। বহু বছর পর, ২০১৮ সালে অবশেষে তিনি তাঁর শৈশবের স্বপ্ন পূরণ করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?