সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আফগান মাটি থেকে পাকিস্তানকে জ্বালিয়ে-পুড়িয়ে মারছে, কে এই ইসলামাবাদের নয়া শত্রু?

রজিত দাস | ১৬ অক্টোবর ২০২৫ ২১ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত গোটা বিশ্বের নজর কেড়েছে। তবে বুধবার থেকে উভয় দেশের সীমান্তে যুদ্ধবিরতি জারি রয়েছে। কিন্তু, দীর্ঘ্য সংঘাতের অবসানের কোনও লক্ষণ নেই। ইসলামাবাদ এই সংঘর্ষের জন্য দায়ী করেছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র প্রধান নূর ওয়ালি মেহসুদকে।  

পাকিস্তানি নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্তাদের মতে, গত সপ্তাহে কাবুলে একটি বিমান হামলায় একটি সাঁজোয়া টয়োটা ল্যান্ড ক্রুজারে আঘাত হানা হয়েছিল। সেই গাড়িতে ছিলেন নূর ওয়ালি মেহসুদ। কিন্তু হামলায় তিনি মারা যাননি বলে দাবি পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারাদের। ওই হামলার পর তেহরিক-ই-তালিবান পাকিস্তান-ও মেহসুদের কণ্ঠস্বর দাবি করে একটি অডিও বার্তা প্রকাশ করেছে বলে জানা যায়।

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কাবুলে ওই বিমান হামলার দায় স্বীকার করেনি। তবে, ২০২২ সালে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সফল নিশানার পর গত সপ্তাহে ওই হামলাই ছিল কাবুলে প্রথম কোনও বিদেশি আক্রমণ।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে পাক বিরোধী জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে মদত দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আফগানিস্তানের তালিবান অন্তবর্তী সরকারের শীর্ষ কর্তারা। পরিবর্তে, ইসলামাবাদকে সতর্ক করেছে তালিবানরা। অভিযোগ, পাকিস্তান নাকি তাদের দেশে তালিবানদের প্রধান সশস্ত্র প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপের (আইএসআইএস) স্থানীয় শাখাকে আশ্রয় দিচ্ছে

মেহসুদের নেতৃত্বে টিটিপি-র উত্থান
তাঁর পূর্বসূরী মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৮ সালে মেহসুদ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নেতৃত্বভার গ্রহণ করেন। ততদিনে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান মূলত তাদের পূর্বের শক্ত ঘাঁটি তছনছ হয়ে গিয়েছে। ফলে উপায় না দেখে টিটিপি তখন আফগানিস্তানে চলে গিয়েছে।

বিশ্লেষকদের দাবি, নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরুজ্জীবিত হয়। কৌশল পরিবর্তন করে সংগঠনটি। মেহসুদের কূটনৈতিক দক্ষতায় যুদ্ধরত জঙ্গি দলগুলিকে একত্রিত করা হয়। একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে মেহসুদ অস্ত্রের পাশাপাশি একটি আদর্শ কেন্দ্রিক যুদ্ধ শুরু করেন।

ইসলামাবাদ বলেছে যে, ২০২১ সালে তালিবানরা আফগানিস্তান দখন করে। যা  টিটিপি-কে নতুন করে জঙ্গি কার্যকলাপে উজ্জিবীত করে। টিটিপি-র হাতে আসে বিপুল অস্ত্র। যা দিয়ে টিটিপি নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে শুরু করে। বেশিরভাগ হামলাই হতে থাকে  পাক-আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে।

অতীতে, টিটিপি মসজিদ এবং বাজারের মতো অসামরিক জায়গায় হামলা চালিয়েছিল, যার মধ্যে ২০১৪ সালে স্কুলে হামলায় ১৩০ জনেরও বেশি শিশু নিহত হয়েছিল। তবে এই নধরণের হামলায় মেহসুদ উদ্বিগ্ন ছিলেন। কারণ তিনি বুঝেছিলেন যে, এই হিংসা তাঁর সংগঠন পাকিস্তানে জনসাধারণের কাছে বিদ্বেষের কারণ উঠছিল। এরপর টিটিপি শুধু পাক সামরিক বাহিনী এবং পুলিশকে লক্ষ্য করেই হামলা চালাতে থাকে। 

চলতি বছরের শুরুতে প্রকাশিত এক বিরল ভিডিও ভাষণে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র প্রধান নূর ওয়ালি মেহসুদকে বলতে শোনা যায়, পাকিস্তানের সেনাবাহিনী 'ইসলাম-বিরোধী'। তিনি দাবি করেন, "গত ৭৮ বছর ধরে জনগণকে বন্দি করে রেখেছে।" যদিও পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টা দাবি, টিটিপি ইসলামকে বিকৃত করেছে এবং ভারত এই জঙ্গি সংগঠনকে সমর্থন করেমদত দিয়ে চলেছে। নয়াদিল্লি অবশ্য ইসলামাবাদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। 

উপজাতীয় বিদ্রোহ
মেহসুদ ধর্মের সঙ্গে জাতীয়তাবাদকে মিশিয়ে দিয়েছেন। তিনি কমপক্ষে তিনটি বইয়ের লেখক, যার মধ্যে ৭০০ পৃষ্ঠার একটি গ্রন্থ রয়েছে যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য এই গোষ্ঠীর বিদ্রোহের তথ্য তুলে ধরেছেন। 

এই অঞ্চলের জঙ্গিবাদের কার্যকলাপের একজন স্বাধীন বিশেষজ্ঞ আব্দুল সাঈদ বলেনদের মতে, আফগান তালিবানরা মূলত পশতুন।  মেহসুদ তাই উত্তর-পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তানে বসবাসকারী পশতুন জাতিগত গোষ্ঠীর পক্ষে কথা বলে থাকেন। সাঈদ বলেন, "মেহসুদ পশতুন উপজাতিদের অধিকারের জন্য লড়াই করেছেন। এই নেতার লক্ষ্য হল পাকিস্তানের উত্তর-পশ্চিমে তালিবানের মতো এক ইসলামিক শাসনব্যবস্থা গড়ে তোলা।" তবে বিশ্লেষকদের এও দাবি যে দাবি, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল বা দেশের অন্য কোথাও টিটিপির জনসমর্থন অতি নগণ্য।

সাম্প্রতিক দিনগুলিতে উপজাতীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় জঙ্গিরা আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের অংশে তাদের ব্র্যান্ডের ইসলামী আইন প্রয়োগ, সেই অঞ্চল থেকে সেনাবাহিনীর প্রস্থান এবং সেখানে তাদের প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে। তবে পাক কর্তৃপক্ষ জঙ্গিদের সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন-  বেনজির, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রথম ১০ পাসপোর্ট তালিকা থেকে বাদ আমেরিকা! কী অবস্থা ভারতের?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া