শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৬ অক্টোবর ২০২৫ ২১ : ২৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: এক সময় ডাক্তারি পেশাকে অত্যন্ত সম্মান ও দায়িত্বের চোখে দেখা হত। চিকিৎসকের উপর অগাধ বিশ্বাস রাখতেন রোগীরা। কিন্তু বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের নানা ঘটনা স্বাস্থ্যপরিষেবায় দায়বদ্ধতার প্রশ্নটিকে বড় করে তুলেছে।
সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে অস্ট্রিয়ার গ্রাজ রিজিওনাল হাসপাতাল থেকে। গত ১৩ জানুয়ারি, ২০২৪-এ সেখানে এক ৩৩ বছর বয়সী যুবকের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এক সিনিয়র চিকিৎসক এবং অপর এক ডাক্তারের তত্ত্বাবধানে সেই অস্ত্রোপচার চলার সময়ই এক প্রশিক্ষণরত নিউরোসার্জন তাঁর ১২ বছরের মেয়েকেও সেই প্রক্রিয়ায় সামিল করেন বলে অভিযোগ।
এই ঘটনায় গাফিলতি এবং বেআইনিভাবে রোগীর উপর পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ উঠেছে। যুবকের আইনজীবী, জুলিয়া স্টাইনার জানিয়েছেন যে, অস্ত্রোপচারের প্রায় শেষের দিকে অভিযুক্ত মহিলা সার্জন তাঁর মেয়ের হাতে একটি ড্রিল তুলে দেন এবং রোগীর মাথার খুলিতে একটি ছিদ্র করতে নির্দেশ দেন। এমনকী, ওই সার্জন নাকি এ-ও দাবি করেন যে তাঁর মেয়ে এই মুহূর্তে তাঁর প্রথম ‘গাইনোকোলজিক্যাল হিস্টেরেক্টমি’ (জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার) সম্পন্ন করেছে।
অস্ত্রোপচারের পর এই ঘটনা নিয়ে বেনামি অভিযোগ জমা পড়লে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং ওই নিউরোসার্জনকে গ্রেপ্তার করা হয়। যদিও অস্ত্রোপচারটি সফল হয়েছিল, আইনজীবী স্টাইনারের মতে, পরিস্থিতি রোগীর জন্য মারাত্মক হতে পারত।
অন্য দিকে, অভিযুক্তদের আইনজীবীর বয়ান আবার অন্য কথা বলছে। আইনজীবী বার্নহার্ড লেহোফার আদালতে দাবি করেন যে মেয়েটি আদপে ড্রিল চালায়নি। তবে তিনি স্বীকার করেন যে, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা অনুচিত কাজ ছিল। তিনি আরও জানান, প্রায় দু’বছর ধরে ওই সার্জন তাঁর ভুলের মাশুল গুনছেন। অপর এক আইনজীবী আবার দাবি করেন, চিকিৎসক নাকি মেয়েটির সঠিক বয়স জানতেন না।
অভিযুক্ত নিউরোসার্জন এবং তাঁর সহকারী চিকিৎসক, দু’জনের বিরুদ্ধেই শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে, যা তাঁরা অস্বীকার করেছেন। সহকারী চিকিৎসক সাক্ষ্য দেওয়ার সময় জানান, মহিলা সার্জন একটি ফোনকলের জন্য বাইরে গেলে মেয়েটি সাহায্য করার আর্জি জানায়। অনুমতি মেলার পর, তিনি যখন ড্রিলটি ধরেছিলেন, তখন মেয়েটিকে কেবল ড্রিলের উপর হাত রাখতে দেওয়া হয়েছিল। মেয়ের মা জানান, তিনি পিছনে দাঁড়িয়ে থাকায় এবং অন্যমনস্ক থাকায় ড্রিল করার মুহূর্তটি স্পষ্টভাবে দেখতে পাননি।
আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?