শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আচমকা স্তব্ধ হয়ে গেল দিল্লির রাস্তা, 'রেড মোড'-এ গুগল ম্যাপ, রাজধানীর রাস্তায় নড়ছে না একটি গাড়িও! কারণ জানলে চমকে যাবেন

রিয়া পাত্র | ১৬ অক্টোবর ২০২৫ ২১ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধে। কেউ ফিরছিলেন অফিস থেকে, কেউ যাচ্ছিলেন কাজে। আচমকা, থমকে গেল সব। রাস্তা জুড়ে সারসার দাঁড়িয়ে গাড়ি। এক মিনিটের পথ যেতেই ঘণ্টার পর ঘণ্টা লাগছে। গুগল ম্যাপ নাকি রেড মোড-এ। কিন্তু কেন? আচমকা কী এমন হয়ে গেল রাজধানীর রাস্তায়?

যদিও, এই প্রথম নয়। এই পুজোর মরসুম, দীপাবলির সময় বিশেষ করে, ব্যাপক যানজট হয় দিল্লির রাস্তায়। কেবল দিল্লি নয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, হরিয়ানার গুরুগ্রাম এবং ফরিদাবাদ-সহ আশেপাশের শহরগুলির প্রায় পুরো দিনই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকে। দীপাবলী সামনেই। আর তার প্রভাব পড়তে শুরু করেছে দিল্লির রাস্তার উপর।

বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির আউটার রিং রোড এবং রিং রোড, প্রগতি ময়দান এবং বদরপুর সীমান্তের মধ্যবর্তী মথুরা রোড, অরবিন্দ মার্গ, বড়পুল্লা এলিভেটেড রোড, দিল্লি নয়ডা ডাইরেক্ট (ডিএনডি) ফ্লাইওয়ে, দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, যা গাজিয়াবাদগামী একাধিক রাস্তায়য় ব্যাপক যানজট লক্ষণীয়। বুধবারেও এই এলাকাগুলিতে একই দৃশ্য দেখা গিয়েছিল। 


ইতিমধ্যে, বৃহস্পতিবারের ভয়াবহ ট্রাফিকের ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই মাঝরাস্তায় আটকে পড়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়। কেউ কেউ লিখেছেন, এত যানজট দিল্লিতে এত বছরে দেখেননি। একজন লিখেছেন, 'দু'ঘন্টারও বেশি সময় ধরে একই জায়গায় আটকে আছি, কিছুই নড়ছে না। তিন-চারবার ১১২ নম্বরে ফোন করা হয়েছিল, কিন্তু কেউ ফোন ধরেনি। কী বিশৃঙ্খলা!' উৎসবের মরসুম হলেই যদি এই ধরনের সমস্যায় পড়তে হয়, তাহলে কীভাবে চলবে? অনেকেই প্রশ্ন তুলেছেন এই বিষয়টি নিয়েও। 

একজন আবার, জ্যাম নিয়ে মিম শেয়ার করেছেন। একজন আবার লিখেছেন, 'দীপাবলির সময় দিল্লির সব জায়গায় কীভাবে যানজট হতে পারে? মনে হচ্ছে এটি দিল্লি/এনসিআর-এর বাসিন্দাদের ঝামেলায় ফেলার ষড়যন্ত্র। পুলিশ এবং ট্রাফিক পুলিশ এ ব্যাপারে কী করছে? একেবারেই বাজে পরিস্থিতি।' 

তবে দিল্লি পুলিশ জানিয়েছে যে, উৎসবের মরসুমে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে সর্বাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ পুলিশ কমিশনার (ট্রাফিক) অজয় ​​চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, 'মোটরসাইকেল আরোহী কর্মী মোতায়েন করা হয়েছে এবং ছুটি বাতিল করা হয়েছে। আগামী দিনে ভিড় সামলাতে এবং মসৃণ চলাচল নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া