শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ট্রাম্প 'মিথ্যাবাদী', দাবি ভারতের, রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে ফোনালাপের দাবি নস্যাৎ

রজিত দাস | ১৬ অক্টোবর ২০২৫ ২০ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রুশ তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়নি। অর্থাৎ প্রেসিডেন্টের পুরোপুরি দাবি সম্পূর্ণ অস্বীকার করল ভারত সরকার। বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, 'গতকাল দুই নেতার মধ্যে কোনও ফোনালাপ হয়নি।'

ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, মোদি তাঁকে ফোন করে আশ্বাস দিয়েছেন যে- ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প বলেন, "আমি খুশি নই যে ভারত রুশ তেল কিনছে। আজ মোদিজি আমাকে আশ্বস্ত করেছেন, এটা বন্ধ হবে। এটা এক বড় পদক্ষেপ।"

তবে সেই দাবি উড়িয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের জ্বালানি নীতি সর্বদা ভোক্তাদের স্বার্থ ও জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখার ওপর নির্ভর করে। মন্ত্রকের মুখপাত্র বলেন, "আমরা আগেই বলেছি আমাদের সিদ্ধান্ত বাজারের বাস্তবতা, নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্যের বিষয় মাথায় রেখেই নেওয়া হয়।"

বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় এক তৃতীয়াংশ আসে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই নয়াদিল্লিকে মস্কোর উপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছে। ওয়াশিংটনের যুক্তি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে ইউক্রেন যুদ্ধে মস্কোর আর্থিক শক্তি দুর্বল হবে।

ট্রাম্প আরও বলেন, "মোদি বন্ধুর মতো। আমাদের সম্পর্ক খুবই ভাল।" তিনি দাবি করেন, ভারতের এই পদক্ষেপের পর এবার চিনের দিকেও নজর দেবে মার্কিন প্রশাসন। তবে নয়াদিল্লি স্পষ্ট করেছে, ভারতের নীতি 'স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ'। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতিতেও যাতে ভারতীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকে, সেটাই সরকারের অগ্রাধিকার।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বারবার ভারতের তেল কেনার সমালোচনা করেছে। কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার স্পষ্ট করে বলেছেন, ভারত নিজের নাগরিকদের স্বার্থে সবচেয়ে সাশ্রয়ী চুক্তি করতে চায়, অন্যের ইঙ্গিতে নয়। তিনি পশ্চিমের ভণ্ডামির কথাও উল্লেখ করে বলেন, "ইউরোপের সমস্যাই যেন বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের নয়, এই মানসিকতা বদলাতে হবে।"

ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধীরাও কেন্দ্রকে কটাক্ষ করছিল। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বলেন, "মোদিজি ট্রাম্পকে ভয় পান। একদিকে তাঁকেই দায়িত্ব দিয়েছেন ঘোষণা করার - ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, অন্যদিকে বারবার অপমান সত্ত্বেও ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন।" এই আবহেই রুশ তেল আমদানি নিয়ে ট্রাম্পের দাবি নস্যাৎ করল ভারত।

আরও পড়ুন- ট্রাম্পের মন্তব্যে কি প্রকাশ্যে চলে এল মোদির কূটনৈতিক ব্যর্থতা? ভারতের প্রধানমন্ত্রীর রিমোট মার্কিন প্রেসিডেন্টের


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া