সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বেনজির, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রথম ১০ পাসপোর্ট তালিকা থেকে বাদ আমেরিকা! কী অবস্থা ভারতের?

রজিত দাস | ১৬ অক্টোবর ২০২৫ ১৯ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী এক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য করা হত। ভিসা ছাড়া একটি দেশের নাগরিক কতগুলো দেশ ভ্রমণ করতে পারেন, তার ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়। ২০২৫ সালে এসে উল্টো ছবি। আমেরিকার পাসপোর্টের সেই মর্যাদা আর নেই। ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এবার বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সেরা ১০ তালিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ছিটকে গিয়েছে।

মার্কিন পাসপোর্ট ২০২৪ সালের সপ্তম স্থান থেকে নেমে এখন মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দ্বাদশতম স্থানে রয়েছে। এই পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়াই ১৮০টি দেশ ভ্রমণ করা যাবে।

এখন তালিকার শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার তিনটি দেশ। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান। এই তিন দেশ যথাক্রমে ১৯৩, ১৯০ ও ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পায়। জার্মানি, লুক্সেমবার্গ ও ইতালি যৌথভাবে চতুর্থ স্থানে আছে।

এদিকে, হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান ৮৫ তম স্থানে নেমে এসেছে। ভারতীয়দের ক্ষেত্রে ৫৭টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে। গত বছর, ভারতের পাসপোর্ট তালিকায় ৮০তম স্থানে ছিল, যেখানে ৬২টি গন্তব্যে ভিসা-মুক্ত ভ্রমণ করা যেত।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার এই দ্রুত পতনের নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। এর বেশির ভাগই ট্রাম্প প্রশাসনের কঠোর নতুন অভিবাসননীতির সঙ্গে সম্পর্কিত।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেলিন এক বিবৃতিতে বলেছেন, গত দশকে মার্কিন পাসপোর্টের শক্তিশালী অবস্থা নিচে নামাটা শুধু র‍্যাঙ্কিংয়ের রদবদল নর- এটি বিশ্বব্যাপী চলাচল ও সফট পাওয়ারের গতিপথে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। যেসব দেশ উদারতা ও সহযোগিতাকে গ্রহণ করছে, তারা এগিয়ে যাচ্ছে। আর যারা অতীতের সুবিধার ওপর নির্ভর করে বসে আছে, তারা পিছিয়ে পড়ছে।

প্রতিবেদনে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যানি ফোরজাইমারের উদ্ধৃতি দেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের এই পতন সম্পর্কে বলেছেন, "দ্বিতীয়বার ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই মার্কিন নীতি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিল। সেই বিচ্ছিন্নতাবাদী মানসিকতারই প্রতিফলন এখন মার্কিন পাসপোর্টের পতনে দেখা যাচ্ছে।"

নাগরিকত্ব ও আবাসন নিয়ে পরিবারকে সহায়তা দানকারী সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স র‍্যাঙ্কিংয়ে দেশগুলোর পিছিয়ে পড়ার একটি প্রধান কারণ হিসেবে ভিসার পারস্পরিক সহযোগিতার অভাবের কথা উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই ১৮০টি দেশ ভ্রমণ করতে পারেন। কিন্তু যুক্তরাষ্ট্র নিজে মাত্র ৪৬টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেয়। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অভাবের কথা উল্লেখ করে ব্রাজিল সম্প্রতি আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার ক্রমবর্ধমান খরচও একটি কারণ। যেমন- গত ৩০ সেপ্টেম্বর থেকে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) খরচ ২১ ডলার থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ৪০ ডলার হয়েছে।

অন্যান্য দেশের করা পদক্ষেপও মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও পিছিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে চীনের সম্প্রসারিত ভিসা ছাড় নীতি। জার্মানি ও ফ্রান্স-সহ শীর্ষ ১০-এ থাকা অনেক ইউরোপীয় দেশকে চীন ভিসা ছাড়ের সুবিধা দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েছে। পাপুয়া নিউগিনি ও মায়ানমারের পরিবর্তন এবং সোমালিয়ার নতুন ই-ভিসা সিস্টেমও র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিনিদের মধ্যে বিকল্প বাসস্থান ও নাগরিকত্ব খোঁজার প্রবণতা ‘নজিরবিহীনভাবে’ বেড়েছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের শেষে ২০২৪ সালের তুলনায় মার্কিন নাগরিকদের আবেদন ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হেনলি বলছে, শেষ আঘাতটি এসেছে ভিয়েতনামের পক্ষ থেকে। দেশটি তাদের সদ্যপ্রকাশিত ভিসামুক্ত দেশের তালিকা থেকে আমেরিকাকে বাদ দিয়েছে।

ব্রিটেনও তাদের ইতিহাসে সর্বনিম্ন স্থানে নেমে গেছে। অবশ্য দেশটি অষ্টম অবস্থান নিয়ে এখনও সেরা ১০-এর মধ্যেই রয়েছে।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশগুলির তালিকা- 

১. সিঙ্গাপুর - ১৯৩টি গন্তব্য

২. দক্ষিণ কোরিয়া - ১৯০

৩. জাপান - ১৮৯

৪. জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, সুইজারল্যান্ড - ১৮৮

৫. অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস - ১৮৭

৬. গ্রীস, হাঙ্গেরি, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সুইডেন - ১৮৬

৭. অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, মাল্টা, পোল্যান্ড - ১৮৫

৮. ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য - ১৮৪

৯. কানাডা - ১৮৩

১০. লাটভিয়া, লিচেনস্টাইন - ১৮২

১১. আইসল্যান্ড, লিথুয়ানিয়া - ১৮১

১২. মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া - ১৮০

আরও পড়ুন- যদি হঠাৎ সূর্যের আলো নিভে যায়, কতক্ষণ টিকবে পৃথিবী?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া