শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গুণধর ছেলে, মাওবাদীদের নাম করে বাবাকে হুমকি চিঠি! ৩৫ লাখ আদায়ের চেষ্টা, শেষে কী হল?

রজিত দাস | ১৬ অক্টোবর ২০২৫ ১৭ : ০৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মাও ত্রাসে একসময়ে থরথর করে কাঁপতো ওড়িশার কালাহান্ডি। কেন্দ্রীয় অভিযানের ফলে মাওবাদীদের সেই প্রভাব আর নেই। কিন্তু, কালাহান্ডির মানুষের মনে এখনও মাওবাদীদের হিংসার স্মৃতি টাটকা। সেই ভয়কেই পুঁজি করেই নিজের বাবার থেকে টাকা হাতানোর চেষ্টায় ছিলেন ছেলে। 
মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়েছিলেন বাবাকে। দাবি করেন ৩৫ লক্ষ টাকার!

ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডি জেলার নারলা পুলিশ সীমানার অন্তর্গত রূপরা রোড এলাকায়। যেখানে এই অঞ্চলের স্থানীয় ঠিকাদারের একমাত্র ছেলে অভিযুক্ত ব্যক্তি মাওবাদী সেজে টাকা দাবি করার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ।

পুলিশের মতে, যুবকটি তাঁর বাবাকে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল। চিঠিতে লেখা রয়েছে, টাকা পরিশোধ না করলে পুরো পরিবারকে হত্যা করা হবে। মাওবাদীদের নামে লেখা চিঠিটি ভয় তৈরি করতে এবং বাবাকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার জন্য লেখা হয়েছিল। তবে পরিস্থিতি সন্দেহজনক মনে করে ওই যুবকের বাবা নারলা থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে, চিঠিটি অভিযোগকারীর পরিবারের কেই-ই টাকা আদায়ের জন্য চক্রান্ত করেছে। পুলিশ তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। জেরায় যুবকটি স্বীকার করে যে, সে তার বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য মাওবাদী হুমকি চিঠি দিয়েছিল।  

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা ৭ অক্টোবর খবর পেয়েছিলেন যে মাওবাদীরা টাকা দাবি করে একটি চিঠি পাঠিয়েছিল। তদন্তের সময়, পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছিল। পরে জেরায় এই কাজের কথা সে স্বীকার করেছে। তখন জানা যায় যে, অভিযুক্ত অভিযোগকারীর-ই ছেলে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আরও তদন্ত চলছে।

আরও পড়ুন- আচমকাই সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গ ছেড়ে গুজরাটের সব মন্ত্রীর পদত্যাগ! কারণ কী?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া