শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৬ অক্টোবর ২০২৫ ১৬ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গুজরাট। বিজেপি শাসিত রাজ্য। মোদির রাজ্য। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্রগুলি গ্রহণ করেছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেশের রাজনীতিতে। কারণ কী? আলোচনায় নানা মত। গোষ্ঠী দ্বন্দ্ব? নেপালের মতোই কি তাহলে শীর্ষ পদাধিকারীর উপর থেকে আস্থা হারিয়েছেন ক্যাবিনেটের বাকি সদস্যরা? যদিও উত্তর মিলেছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: পুজোর পরেই ভোটের প্রস্তুতি? সোশ্যাল মিডিয়ায় প্রচারকে জোরদার করতে অভিষেকের ঘোষণা ডিজিটাল যুদ্ধর...
কারণ কী?
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ক্যাবিনেট অর্থাৎ গুজরাট মন্ত্রীসভার রদবদল, সম্প্রসারণ হবে। আগামিকাল অর্থাৎ শুক্রবার তা হওয়ার সম্ভাবনা রয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রায় ১০জন নতুন মন্ত্রীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেকের বেশি সংখ্যক মন্ত্রীকে ফিরিয়ে আনা হবে নতুন মন্ত্রিসভায়। রদবদলের আগে, ঠিক সেই কারণেই মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সে রাজ্যের সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১:৩০ টায় গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার বাকি মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করার পর, ভূপেন্দ্র প্যাটেল সে রাজ্যের রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করবেন।
মুখ্যমন্ত্রী-সহ, বর্তমানে গুজরাট মন্ত্রিসভায় ১৭ জন মন্ত্রী রয়েছেন। আটজন মন্ত্রিপারিষদ পদমর্যাদার এবং সমান সংখ্যক প্রতিমন্ত্রী (MoS)হিসেবে দায়িত্ব পালন করছেন। গুজরাটের রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যা ১৮২। নিয়ম অনুযায়ী, গুজরাটে সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন, যা মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশ। এই মাসের শুরুতে, প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মাকে ভারতীয় জনতা পার্টির গুজরাট ইউনিটের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিলের স্থলাভিষিক্ত হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?