শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৬ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিহারের শেওহর জেলার সাধারণ এক গ্রাম থেকে উঠে আসা নীরাজ সিং আজ রাজ্যের এক সফল শিল্পপতি এবং জন সুরাজ পার্টির প্রার্থী। মাত্র ৩৮ বছর বয়সী এই উদ্যোক্তার জীবনযাত্রা যেন এক সিনেমার গল্পের মতো। দরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ তিনি ৪০০ কোটি টাকার ব্যবসার মালিক এবং প্রায় ২,০০০ মানুষের জীবিকার উৎস।
নীরাজ সিং ছোটবেলায় পরিবারের আর্থিক অভাব ঘোচানোর জন্য কাজ খুঁজতে বেরিয়েছিলেন। মাত্র ১৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করার পর তিনি গ্রামে পেট্রোল ও ডিজেল বিক্রি করে সংসারে সাহায্য করতে শুরু করেন। কিন্তু সেই জীবনে বড় পরিবর্তন আসে যখন তিনি কাজের সন্ধানে দিল্লি চলে যান। সেখানে তিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন। এক বছর পর তিনি পুণেতে চলে যান এবং একটি বেসরকারি কোম্পানিতে অফিস অ্যাটেনডেন্ট হিসেবে যোগ দেন। কর্মনিষ্ঠা ও অধ্যবসায়ের জোরে তিনি দ্রুতই মানবসম্পদ বিভাগে কাজ করার সুযোগ পান।
এরপর ২০১০ সালে তিনি নিজের উদ্যোগে শস্য ব্যবসা শুরু করেন। এখান থেকেই শুরু হয় তাঁর ব্যবসায়িক সাফল্যের যাত্রা। অল্প সময়েই ব্যবসা ফুলে-ফেঁপে ওঠে, এবং তিনি প্রতিষ্ঠা করেন উষা ইন্ডাস্ট্রিজ যা ইট, ব্লক, টাইলস ও বিভিন্ন নির্মাণসামগ্রী তৈরি করে। বর্তমানে তাঁর কোম্পানি সড়ক নির্মাণ প্রকল্পেও কাজ করছে এবং সম্প্রতি তিনি একটি পেট্রোল পাম্পও চালু করেছেন।
আরও পড়ুন: দিল্লির সমান ছোটো এই দেশটি আজ মহাকাশে রাজত্ব করছে, কীভাবে
এক সময় নীরাজ সিংয়ের নিজের কোনও সাইকেলও ছিল না। প্রতিবেশীদের কাছ থেকে ধার নিয়ে কাজ সারতে হতো। আজ তিনি একাধিক বিলাসবহুল গাড়ির মালিক। তাঁর এই সাফল্যের পিছনে আছে অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা, এবং জীবনের প্রতি অদম্য ইচ্ছাশক্তি।
নীরাজ সিং বর্তমানে তাঁর স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ বাবা-মার সঙ্গে থাকেন। তিনি আইনশাস্ত্রে স্নাতক। তাঁর দুই ভাইও আছেন, যারা পারিবারিক কাজে সহায়তা করেন। তবে শুধু ব্যবসায় নয়, সমাজসেবায়ও তিনি সক্রিয়ভাবে যুক্ত। তিনি বহু গরিব পরিবারের বিয়ের খরচ বহন করেন, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন এবং বয়স্ক নাগরিকদের তীর্থযাত্রার ব্যবস্থা করেন।
নীরাজ সিং এখন জন সুরাজ পার্টির প্রার্থী হিসেবে শেওহর বিধানসভা থেকে নির্বাচনে লড়ছেন। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচনের আগে তিনি বলেন, “সত্যিকারের রাজনীতি মানুষের জীবন বদলে দিতে পারে। বিহারে সবকিছু আছে, শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর সঠিক দিকনির্দেশনা।”
তাঁর এই কথাগুলো শুধু একজন প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং তাঁর জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা বার্তা। যে মানুষ কখনও সাইকেল কেনার সামর্থ্য রাখতেন না, তিনি আজ হাজার মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করেছেন। নীরাজ সিংহ আজ বিহারের তরুণদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। প্রমাণ করেছেন, সাহস, পরিশ্রম ও নিষ্ঠা থাকলে অসম্ভব বলে কিছু নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?