শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৬ অক্টোবর ২০২৫ ১৪ : ১২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: জীবন এবং মৃত্যু- এই দুই চরম সত্যের মাঝখানে কি আরও কিছু আছে? এত দিন এই প্রশ্নের উত্তর ছিল দর্শন বা আধ্যাত্মিকতার বিষয়। কিন্তু এখন একদল বিজ্ঞানী দাবি করছেন, এই দুইয়ের মাঝে রয়েছে এক তৃতীয় স্তর। এমন এক অবস্থা, যেখানে শরীরকে ঠিক ‘জীবিত’ বলা যায় না, আবার ‘মৃত’ বলেও সম্পূর্ণ দাগিয়ে দেওয়া যায় না। চিকিৎসা বিজ্ঞানের এই নতুন ধারণা জন্ম-মৃত্যুর চিরাচরিত ধারণাকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
গবেষকদের মতে, এতদিন আমরা মৃত্যুকে একটি সুইচ অফ করার মতো ঘটনা বলে ভেবে এসেছি। অর্থাৎ, হৃদস্পন্দন থামল, শ্বাসপ্রশ্বাস বন্ধ হল এবং মস্তিষ্কের কাজ শেষ হয়ে গেল। এর মানেই জীবনের সমাপ্তি। কিন্তু সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মৃত্যু আসলে একটি প্রক্রিয়া, কোনও একক ঘটনা নয়। ক্লিনিক্যাল ডেথ বা চিকিৎসাগত মৃত্যুর (যখন হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়) পরেও শরীরের কোষগুলি সঙ্গে সঙ্গে মরে যায় না। তারা আরও বেশ কিছুক্ষণ টিকে থাকে। এই সময়টুকুই হল সেই ‘ধূসর এলাকা’ বা ‘টুইলাইট জোন’, যাকে বিজ্ঞানীরা জীবন ও মৃত্যুর মাঝের তৃতীয় স্তর বলে চিহ্নিত করছেন।
আরও পড়ুন: অন্য জাতের সঙ্গে সঙ্গম, তাতে জন্মানো সন্তানরাই বদলে দিচ্ছে বংশের স্বভাব-চরিত্র! এ কী দেখলেন গবেষকরা?
কী এই তৃতীয় স্তর?
বিষয়টি বোঝাতে বিজ্ঞানীরা একটি কম্পিউটারের ‘হাইবারনেশন’ বা ‘স্ট্যান্ডবাই’ মোডের উদাহরণ দিয়েছেন। এই অবস্থায় কম্পিউটারটি চালুও নয়, আবার পুরোপুরি বন্ধও নয়। প্রয়োজন পড়লে মুহূর্তে তাকে সক্রিয় করে তোলা যায়। ঠিক সেভাবেই, ক্লিনিক্যাল মৃত্যুর পর শরীরের কোষগুলি এক ধরনের ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’ বা স্থগিত অবস্থায় চলে যায়। এই সময়ে তাদের বিপাক ক্রিয়া প্রায় শূন্যে নেমে আসে, কিন্তু কোষের গঠনগত কাঠামো তখনও ধ্বংস হয় না। অর্থাৎ, তখনও প্রাণ ফিরিয়ে আনার একটি ক্ষীণ সম্ভাবনা থেকে যায়। বিজ্ঞানীরা এই অবস্থাকেই বলছেন ‘অ্যানাবায়োসিস’।
এই গবেষণার মূল ভিত্তি হল, অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু প্রক্রিয়া। মস্তিষ্ক বা অন্যান্য অঙ্গের কোষ অক্সিজেনের অভাবে কয়েক মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। কিন্তু যদি কোনও উপায়ে এই কোষগুলিকে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা যায় বা তাদের ক্ষয় রোধ করা যায়, তবে কি জীবন ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নকে কেন্দ্র করেই এগোচ্ছে গবেষণা।
আরও পড়ুন: ৭ কোটি শুক্রাণু চাই! চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত ৫০ সঙ্গীর সঙ্গে একটানা সঙ্গম রানিমার! কোথায় থাকে এই রানি?
এর ভবিষ্যৎ কী?
এই তত্ত্ব সত্যি প্রমাণিত হলে চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী বিপ্লব আসতে পারে।
১। অঙ্গ প্রতিস্থাপন: মৃত্যুর পর অঙ্গপ্রত্যঙ্গগুলিকে এই ‘তৃতীয় স্তরে’ অনেক বেশি সময় ধরে সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আরও বেশি সময় পাওয়া যাবে এবং বহু মানুষের জীবন বাঁচানো সহজ হবে।
২। জরুরি চিকিৎসা: হৃদরোগে আক্রান্ত বা গুরুতর দুর্ঘটনাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গকে স্থায়ী ক্ষতির হাত থেকে বাঁচাতে এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে। শরীরকে সাময়িকভাবে এই স্থগিত অবস্থায় পাঠিয়ে চিকিৎসকেরা মূল্যবান সময় পেতে পারেন।
যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও বিজ্ঞানীরা আশাবাদী। তাঁদের মতে, মৃত্যু সম্ভবত জীবনের শেষ কথা নয়, বরং একটি দীর্ঘ পথের একটি বাঁক মাত্র। জীবন আর মৃত্যুর মাঝের এই রহস্যময় জগতের পর্দা উন্মোচিত হলে মানুষের আয়ু এবং স্বাস্থ্য নিয়ে আমাদের ধারণাই পুরোপুরি বদলে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?