সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৬ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া। কয়েক সেকেন্ডের রিলস। কিছু গান-গল্প দিয়ে বানানো ভিডিও। সেই ভিডিও কি সবসময় সত্যি কথাই বলে? সেগুলি কি সবসময়ের জন্য কেবল বিনোদন? কেবল সুখ? দুঃখ ভুলতে যিনি একদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে শুরু করেছিলেন, সেই সোশ্যাল মিডিয়ার ভিডিওই তাঁকে ঠেলে দিল অন্ধকারের দিকে। রিপন মিয়ার জীবন যেন তারই উদাহরণ।
'হা হা হা...' বলে যিনি শুরু করেন তাঁর সমস্ত ভিডিও। কথায় কথায় বলেন, 'মায়া-মহাব্বত'-এর কথা, বেঁচে থাকার কথা, গ্রামের নিরলস জীবনের কথা, আর বিপুল ফলোয়ার পেয়েও ফলো করেন রাজমিস্ত্রির পেশাকে, সেই রিপন মিয়া ঘূণাক্ষরেও ভাবতে পারেননি, একদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওই তাঁকে যাবতীয় খ্যাতির জায়গা থেকে টেনে নামাবে মুহূর্তে। সরল রিপনের গায়ে লাগবে কাদা, উঠবে বিরাট অভিযোগ। যাঁরা তাঁর কথা শুনেছেন, তাঁরা অভিযোগের জবাব শোনার অপেক্ষাটুকুও করবেন না।

ঘটনার সূত্রপাত, সোমবার। বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিপন বাবা-মা, স্ত্রী, সন্তানের দেখভাল করেন না আদেউ। আবার সেই গণমাধ্যম, আবার সোশ্যাল মিডিয়া। কিছু বোঝার আগেই ছড়িয়ে পড়ে খবর। নেটপাড়ায় ছড়িয়ে যায় নিন্দা। ঘটনায় খানিক হকচকিয়ে যান কন্টেন্ট ক্রিয়েটর, রাজমিস্ত্রি রিপন। পরিস্থিতি দেখে তাঁর মনে হয়েছিল, 'কী থাইক্যা কী হয়ে গেল।'
কী হয়ে গেল?
রিপন জানিয়েছেন, সেদিন তিনি ঘুম থেকে উঠে চা স্টলে গিয়েছিলেন। সেই সময়ে কয়েকজন সাংবাদিক গিয়ে ক্যামেরা তাক করে, তাঁকে স্বভাবসুলভ ভঙ্গিতে মজা করতে বলেন। তিনি ছন্দ বলে মজা করেওছিলেন। কিছুক্ষণ পর শুরু হয় পরিবার-কেন্দ্রিক প্রশ্ন। রিপন তখনও জানতেন না, সবটাই পরিকল্পনা আদতে। রিপনের কাছে যাওয়ার আগে, তাঁর বাড়িতে গিয়েছিলেন সাংবাদিকরা। রিপনের বক্তব্য, সাংবাদিকরাই তাঁকে বলেন, তিনি বাবা-মা'কে দেখেন না, স্ত্রী-সন্তানদের দেখেন না। ঘটনার পর, রিপন অন্য একটি সংবাদ মাধ্যমে জানান, 'আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলি না। তবে উনারা ভিডিওতে সব কথা রাখেননি, কাটিং করেছেন। আমি অনেকক্ষণ কথা বলছি উনাদের সাথে। সব কথা ভিডিওতে নাই।' তারপরেই বুধবার সংবাদ মাধ্যম প্রথম আলো'তে, মা, স্ত্রী, সন্তানদের নিয়ে গিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
কে এই রিপন মিয়া?
বাংলাদেশ ছাড়িয়ে এখন তাঁকে নিয়ে চর্চা এদেশেও। ২০১৬ সাল থেকে ভিডিও বানান, কন্টেন্ট বানান। সেই ভিডিও যে একদিন তাঁর জীবনের বিপদ ডাকবে, যে সোশ্যাল মিডিয়া তাঁকে জনপ্রিয় করেছিল, সেই সোশ্যাল মিডিয়াই নিমেষে ছি ছি করবে বুঝতে পারেননি তিনি। ওপার বাংলার এক সংবাদ মাধ্যমে তিনি একবার বলেছিলেন, জীবনে সম্পর্কে ছ্যাঁকা খাওয়ার পর, তিনি ভেবেছিলেন দুঃখ পেলে অনেকেই নেশা করেন, তিনি ভিডিও বানাবেন। সেই থেকে শুরু। কষ্ট ভুলতে ভিডিও বানাতে এসেছিলেন বলেই কি রিপনের ভিডিও বলতেই মাথায় ঘোরে শুরুর তিনটি শব্দ, 'হা হা হা...'? ফেসবুকেই লক্ষ লক্ষ মানুষ তাঁর ভিডিও দেখেন।
কী থাকে তাঁর ভিডিওতে?
থাকে তাঁর দিনযাপনের গল্প। মাঠে যান। ফসল ফলান, পুকুরে ঝাঁপিয়ে পড়েন তপ্ত গায়ে, কাঠের গায়ে কেরামতি করেন, তরতর করে গাছ বেয়ে ওঠেন মগডালে। এভাবেই দিন পেরোয়। লক্ষ লক্ষ মানুষ রিপনের সহজ জীবন, আমোদকেই ভালবেসেছিলেন। কিন্তু রিপন কি জানতেন সোশ্যাল মিডিয়ার ভালবাসা আদতে কেমন? জানলেন বুঝি এই ঘটনার পর!

রিপন নিজের ফেসবুক-এ এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন-
'আমি রিপন মিয়া।
আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি।
আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রা'ণ'না'শের হু'ম'কি পর্যন্ত দেওয়া হয়।
আজ, সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।
আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।
টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?