শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ক্লাস ফাঁকি কেন? প্রশ্ন করতেই সাংবাদিককে চপ্পলপেটা শিক্ষিকার, ঘটনা ঘিরে তুমুল শোরগোল

আর্যা ঘটক | ১৬ অক্টোবর ২০২৫ ১৩ : ৩৭Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: ক্লাসের সময় ছাত্রছাত্রীরা বাইরে খেলাধুলো করছে কেন? এই প্রশ্ন করতেই মেজাজ হারালেন শিক্ষিকা। সাংবাদিকের উপর চপ্পল হাতে তেড়ে গেলেন, মারধরও করলেন। মধ্যপ্রদেশের দামো জেলার হিনোতি আজম গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনাটির ভিডিও রেকর্ডিং হওয়ায় তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। শিক্ষিকার এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে।

 

ঘটনাটি রেকর্ড করেছেন স্বয়ং ওই সাংবাদিকই। ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের শিশুরা ক্লাসে না গিয়ে চত্বরের মধ্যেই খেলাধুলো করে বেড়াচ্ছে। সাংবাদিক সেদিকে ক্যামেরা তাক করে বলেন, "এই দেখুন বাচ্চারা কেমন বাইরে ঘুরে বেড়াচ্ছে।"

 

এর পরেই তিনি এক ব্যক্তির সঙ্গে কথা বলা ওই শিক্ষিকার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, "ম্যাডাম, আপনার ছাত্রছাত্রীরা বাইরে ঘুরছে কেন?"

প্রশ্ন শুনেই তেতে ওঠেন ওই শিক্ষিকা। ঝাঁঝালো গলায় বলেন, "আপনার সঙ্গে কি ফালতু কথা বলছি আমি?" এর পরেই পা থেকে চপ্পল খুলে শাসানি দেন, "চপ্পল দিয়ে মারব কিন্তু!" কথা শেষ না হতেই তিনি সাংবাদিককে মারতে শুরু করেন।

সাংবাদিক পিছিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, "গায়ে হাত দেবেন না ম্যাডাম।" কিন্তু তাতেও থামেননি ওই শিক্ষিকা।

 

উপস্থিত গ্রামবাসীরা, যাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন, এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। তাঁরা শিক্ষিকাকে আটকানোর চেষ্টা করেন। বচসার মধ্যেই শিক্ষিকা চিৎকার করে বলতে থাকেন, "এই লোকটি অভদ্রতা করছে!" উত্তরে সাংবাদিক স্পষ্ট বলেন, "কী অভদ্রতা করলাম? গায়ে হাত দেবেন না, সব রেকর্ড হয়ে গিয়েছে।" তিনি আরও হুঁশিয়ারি দেন, "একটা থাপ্পড়ও যদি মারেন, আমিও কিন্তু পালটা মারব।"

 

ভিডিওটি 'এক্স' (টুইটার) মাধ্যমে শেয়ার হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। শিক্ষিকার এহেন আচরণের তীব্র সমালোচনা শুরু হয়। এক জন মন্তব্য করেছেন, "ইনি শিক্ষিকা? যদি তাই হন, তা হলে ওই গ্রামের ভবিষ্যৎ শুধু অনিশ্চিত নয়, অন্ধকারাচ্ছন্ন।" আর এক জন লিখেছেন, "উনি হয়তো সারাদিন কিছুই না করে বেতন পান।" অন্য এক ব্যক্তির কথায়, "এক জন মহিলা হয়ে শারীরিক ভাবে হেনস্থা করছেন, অথচ ইনিই দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে রয়েছেন। আমাদের পরের প্রজন্ম কেন আরও খারাপ হচ্ছে, তা নিয়ে আর আশ্চর্য হওয়ার কিছু নেই।"

আরও পড়ুন: সিনেমার চিত্রনাট্যও হার মানে! প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে ৪৮ বছর পর অবশেষে জালে সত্তরোর্ধ্ব প্রেমিক!

ঘটনার পর ওই সাংবাদিক স্থানীয় মহিলা এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ, ওই শিক্ষিকা প্রায়শই ক্লাস নেন না এবং পড়ুয়াদের বাইরে খেলতে ছেড়ে দেন। সাংবাদিকের প্রশ্ন করাটা অনুচিত ছিল কি না, এই প্রশ্নের জবাবে গ্রামবাসীরা সাফ জানান, তিনি কোনও ভুল করেননি। এক জন সাংবাদিক হিসাবে প্রশ্ন করার অধিকার তাঁর রয়েছে। শিক্ষিকার উচিত ছিল শান্ত ভাবে উত্তর দেওয়া, হিংসার আশ্রয় নেওয়া নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া