শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সুখের সংসার টিকল না ছ'মাস! চিকিৎসক স্ত্রীকে অ্যানেসথেসিয়া দিয়ে খুন চিকিৎসক স্বামীর, ছয় মাস পর কেচ্ছা ফাঁস

পল্লবী ঘোষ | ১৬ অক্টোবর ২০২৫ ০৯ : ৪৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মাত্র একবছর আগে বিয়ে। অসুস্থ স্ত্রীকে বাড়িতেই নির্মমভাবে খুন করলেন চিকিৎসক স্বামী। স্বামী ও স্ত্রী দুজনেই পেশায় চিকিৎসক। নিজের বাড়িতে স্ত্রীকে অ্যানেসথেসিয়ার ওভারডোজ দিয়ে খুন করেন তিনি। চিকিৎসক স্ত্রীর মৃত্যুর ছয় মাস পর গ্রেপ্তার চিকিৎসক স্বামী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে চিকিৎসক স্ত্রীকে খুনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর মৃত্যুর ছয় মাস পর খুনের অভিযোগে তাঁর স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল। বেঙ্গালুরুর পূর্ব দিকের মুন্নেকোল্লাল এলাকায় ঘটনাটি ঘটে। জেনারেল সার্জন ড. মেহন্দ্র রেড্ডি নিজের বাড়িতেই চিকিৎসক স্ত্রীকে অ্যানেসথেটিক ড্রাগের ওভারডোজ দিয়ে খুন করেন। মহেন্দ্রর স্ত্রী ড. ক্রুথিকা রেড্ডি পেশায় একজন ডার্মেটোলজিস্ট ছিলেন। অ্যানেসথেসিয়া দেওয়ার পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি করে স্বামীই স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

এই ঘটনার পর মারাথাহল্লি থানায় চিকিৎসক তরুণীর রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গত বছর ২৬ মে মহেন্দ্র ও ক্রুথিকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দু'জনেই পেশায় চিকিৎসক। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত ছিলেন। 

 

তদন্ত শুরুর পরেই ইনজেকশন টিউব, ক্যানুলা সেট, আরও কিছু মেডিক্যাল সামগ্রী উদ্ধার করে পুলিশ ফরেন্সিক টিমকে দিয়েছিল পরীক্ষার জন্য। এমনকী ময়নাতদন্তের জন্যেও তরুণীর দেহ পাঠানো হয়। কিছু নমুনা পাঠানো হয় ফরেন্সিক ল্যাবেও। পুলিশ জানিয়েছে, সেই পরীক্ষার পরেই জানা যায়, চিকিৎসক তরুণীর শরীরে প্রোফোফল নামের ক্ষতিকর অ্যানেসথেটিক ড্রাগ পাওয়া গিয়েছে। 

 

এরপরই ১৩ অক্টোবর তরুণীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশকে অভিযোগ করেন, অ্যানেসথেটিক ড্রাগ দিয়ে মেয়েকে জামাই খুন করেছিলেন ছয় মাস আগে। ১৪ অক্টোবর মণিপাল থেকে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত জানান স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও চিকিৎসক স্বামী অ্যানেসথেসিয়ার বিষয়ে কিছুই জানাননি। 

 

আরও পড়ুন: কালীপুজোতেও ভাসবে বাংলা! টানা দুর্যোগের আশঙ্কা? ৬ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট দিল হাওয়া অফিস

 

প্রসঙ্গত, দিন কয়েক আগে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল বেঙ্গালুরুতে। মেয়ের চোখের সামনেই স্ত্রীকে পরপর ছুরির কোপ। রাগের মাথায় স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটেছে ভরা রাস্তাতেই। এক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে স্ত্রীকে খুন করেন ঘাতক স্বামী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সি তরুণীকে কুপিয়ে খুন করেন তাঁর স্বামী। বাস স্ট্যান্ডে ১২ বছরের মেয়ের সামনেই তরুণীকে খুন করেন তাঁর স্বামী। মৃত তরুণীর নাম, রেখা। তিনি দুই সন্তানের মা। অন্যদিকে অভিযুক্ত লোকেশের কোনও সন্তান নেই। রেখা ও লোকেশ তিন মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি দুজনেরই দ্বিতীয় বিবাহ। 

 

বেঙ্গালুরুতে স্থানান্তরিত হওয়ার লোকেশকে একটি কল সেন্টারের গাড়ির চালকের কাজ জোগাড় করে দেন রেখা। তরুণী সেই কল সেন্টারে কাজ করেন। কিন্তু কাজে যোগ দেওয়ার কিছুদিন পরেই রেখার চরিত্র নিয়ে সন্দেহ ঘনায় লোকেশের। তাঁর সন্দেহ ছিল, রেখা অন্য কোনও পুরুষের প্রতি আসক্ত। 

 

গতকাল সকালে বাস স্ট্যান্ডে মেয়ের সঙ্গে দাঁড়িয়েছিলেন রেখা। বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়েই ধারালো ছুরি নিয়ে হামলা চালান লোকেশ। রেখাকে পরপর ছুরির কোপ মারেন। রেখার মৃত্যু নিশ্চিত হতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত যুবক। স্থানীয়রা তড়িঘড়ি করে রেখাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার পর অভিযুক্ত লোকেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া