শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৫ অক্টোবর ২০২৫ ১৯ : ০০Soma Majumder
আয়ুর্বেদে আমলকিকে অমূল্য 'উপহার' বলা হয়। শুধু ভিটামিন সি-এর উৎসই নয়, এটি এখন আধুনিক বিজ্ঞানেও 'হার্ট হেলথ হিরো' হিসেবে স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, নিয়মিত আমলকি খাওয়া শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে রাখে সুস্থ।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে আমলকির ভূমিকা অপরিসীম। গবেষকরা জানিয়েছেন, আমলকির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান রক্তে থাকা ‘খারাপ’ কোলেস্টেরলকে (এলডিএল) অক্সিডাইজ হতে বাধা দেয়। এই অক্সিডাইজড কোলেস্টেরলই ধমনীতে জমে প্লাক তৈরি করে, যা হার্ট ব্লক বা স্ট্রোকের কারণ হতে পারে। আমলকি সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। তাছাড়া এটি ‘ভাল’ কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতেও সহায়তা করে। ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হার্টের উপর চাপ কমে।
আরও পড়ুনঃ পুষ্টিগুণে ঠাসা চিয়া সিড, তবু এখানেই লুকিয়ে বিপদ! জানেন কোন অসুস্থতায় এই বীজ এড়িয়ে চলা উচিত?
প্রদাহ ও রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে আমলকি। এটির মধ্যে উপস্থিত পলিফেনল ও ভিটামিন সি শরীরে প্রদাহ কমায়। প্রদাহই অনেক সময় হৃদরোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি এটি রক্তনালীর অভ্যন্তরীণ প্রাচীর বা এন্ডোথেলিয়াম সুস্থ রাখে যা রক্ত চলাচল সহজ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

কীভাবে খাওয়া উচিত
পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা আমলকি বা এক চামচ আমলকির রস খাওয়া উপকারী। চাইলে শুকনো আমলকির গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত খেলে চলবে না। কারণ এতে অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি হতে পারে। যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খান বা ডায়াবেটিসের রোগী, তাঁদের অবশ্যই আমলকি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আয়ুর্বেদে আমলকিকে বলা হয় ‘অমৃতফল’। শতাব্দী ধরে এটি চোখ, চুল, ত্বক ও হজমশক্তি ভাল রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিজ্ঞানও বলছে, এই ছোট ফলের গুণ হার্টের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে। আমলকি শুধু রোগ প্রতিরোধে নয়, শরীরের সার্বিক ভারসাম্য রক্ষায়ও এক অনন্য ফল। প্রতিদিনের খাদ্যতালিকায় আমলকি রাখলে হার্ট থাকবে সুস্থ, আর শরীর পাবে অফুরন্ত এনার্জি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?