শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৫ অক্টোবর ২০২৫ ১৭ : ০২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: একেবারে সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়! প্রেমিকার উপর ছুরি নিয়ে হামলার অভিযোগে প্রায় অর্ধশতাব্দী ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে, দীর্ঘ ৪৮ বছর পর এক অভিযুক্তকে জালে ফেলল মুম্বইয়ের কোলাবা থানার পুলিশ। খবর অনুযায়ী, ১৯৭৭ সালে এক খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত ছিলেন ওই ব্যক্তি৷ সম্প্রতি রত্নগিরি জেলার ডাপোলি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চন্দ্রশেখর মধুকর কালেকর, বয়স ৭১। ঘটনার সময় তাঁর বয়স ছিল মাত্র ২৩।পুলিশ সূত্রে খবর, ১৯৭৭ সালে প্রেমিকার বিশ্বাসঘাতকতার সন্দেহে কোলাবা এলাকায় তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালান কালেকর। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হলেও, পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু তারপর থেকে আর কখনও আদালতের দরজায় পা রাখেননি।
কোলাবা থানার এক বরিষ্ঠ আধিকারিক বলেন, "জামিন পাওয়ার পরেই তিনি আদালতে হাজিরা দেওয়া বন্ধ করে দেন। বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি হয় এবং অবশেষে তাঁকে পলাতক অপরাধী হিসাবে ঘোষণা করা হয়। আমরা দশকের পর দশক ধরে তাঁর খোঁজ চালাচ্ছিলাম।"
লালবাগের হাজি কাসম এলাকার বাসিন্দা কালেকর এলাকা পুনর্নির্মাণের পর সেখান থেকে অন্যত্র চলে গেলে তদন্তের সুতো ছিঁড়ে যায়। প্রায় ছয় মাস আগে কোলাবা পুলিশ নতুন করে এই মামলার তদন্ত শুরু করে। আধিকারিকরা তাঁর পুরনো ঠিকানায় গিয়ে দেখেন, সেখানে ছোট ছোট ঘর বাড়ির বদলে মাথা তুলেছে নতুন ইমারত। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালানো হয়, ভোটার তালিকা থেকে শুরু করে সরকারি নথি- সব খতিয়ে দেখা হয়, কিন্তু কোথাও তাঁর নাম খুঁজে পাওয়া যায়নি।
তদন্তকারী ওই আধিকারিক আরও জানান, "কোনও নির্বাচনী তথ্যেই তাঁর হদিস মিলছিল না। তখন আমরা আদালতের পুরনো নথি এবং পরিবহণ দপ্তরের ডেটাবেস ঘাঁটতে শুরু করি। ঠিক তখনই ২০১৫ সালে ডাপোলি থানায় তাঁর বিরুদ্ধে হওয়া একটি মামলার সন্ধান মেলে। পথচলতি এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল।"
ডাপোলির ওই ঠিকানায় কালেকর এখনও থাকেন কি না, তা নিয়ে পুলিশ নিশ্চিত না থাকলেও, সোমবার গভীর রাতে সেখানে হানা দেয় পুলিশের একটি দল। এবং অবাক হয়ে তাঁরা সেখানেই অভিযুক্তকে পেয়ে যান। আধিকারিক বলেন, "৪৮ বছর পর দরজায় পুলিশ দেখে তিনি হতবাক হয়ে যান। তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন এই মামলার কথা।"
ঘটনার সময় ২৩ বছরের যুবক থাকলেও, এখন তাঁর বয়স ৭১। চেহারায় এসেছে আমূল পরিবর্তন। পুলিশ জানায়, "আমাদের কাছে থাকা দশক পুরনো ছবির সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি নিজের অপরাধ স্বীকার করে নেন।" পরবর্তীতে কালেকরকে আদালতে তোলা হয় ও পরে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?