শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৫ অক্টোবর ২০২৫ ১৫ : ০৬Soma Majumder
আজকাল ফ্যাটি লিভারের সমস্যা ক্রমেই বাড়ছে। এই রোগে যকৃতের ভেতরে অতি মাত্রায় চর্বি জমে যায়, যা প্রথম দিকে বোঝা যায় না বললেই চলে। তবে শরীর ধীরে ধীরে কিছু অদ্ভুত সংকেত দিতে শুরু করে যেগুলো সহজে ফ্যাটি লিভারের লক্ষণ না ভেবে অনেকেই অবহেলা করেন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো এই উপসর্গগুলো চিনে ফেললে ফ্যাটি লিভারের বিপদ এড়ানো সম্ভব।
বিশেষজ্ঞরা বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড, মদ্যপান, স্থূলতা এবং অনিয়মিত ঘুম-এগুলো ফ্যাটি লিভারের প্রধান কারণ। এই অবস্থায় যকৃতের চর্বি জমে গিয়ে প্রদাহ সৃষ্টি করে এবং সময়ের সঙ্গে তা লিভার সিরোসিস বা ক্যানসারের রূপও নিতে পারে।
ফ্যাটি লিভারের অস্বাভাবিক লক্ষণ
১. বমিভাব ও হজমের সমস্যা: ফ্যাটি লিভার আক্রান্তদের মধ্যে সবচেয়ে সাধারণ কিন্তু উপেক্ষিত উপসর্গ হল বমিভাব। তৈলাক্ত খাবার খাওয়ার পর অস্বস্তি, পেট ফুলে যাওয়া, পেটে ভারীভাব- সবই এর লক্ষণ। আসলে যকৃত যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন চর্বি ভাঙার জন্য প্রয়োজনীয় পিত্তরস যথাযথভাবে তৈরি হয় না। ফলে এই লক্ষণ দেখা দেয়।
২️. জয়েন্টে ব্যথা বা আথ্রাইটিসের মতো উপসর্গ: ফ্যাটি লিভারও জন্যও জয়েন্টে ব্যথা হতে পারে। যকৃতে চর্বি জমলে শরীরে প্রদাহ বেড়ে যায়। এই প্রদাহ জয়েন্টের তরল পদার্থে প্রভাব ফেলে এবং ব্যথা, জড়তা বা পেট ফুলে যাওয়ার সমস্যা তৈরি করে।
৩️. বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্স: পাচনক্রিয়া গতি কমে গেলে খাবার পাকস্থলীতে বেশি সময় ধরে থাকে, ফলে অ্যাসিড উপরে উঠে বুক জ্বালার মতো অস্বস্তি তৈরি করে। নিয়মিত বুক জ্বালা বা টক ঢেকুর ফ্যাটি লিভারের ইঙ্গিত হতে পারে।
৪️. সবসময় ক্লান্তি বা অবসাদ অনুভব করা: যকৃত আমাদের শরীরের প্রধান ডিটক্স অঙ্গ। যখন এটি চর্বির ভারে দুর্বল হয়ে যায়, তখন টক্সিন ফিল্টার করার ক্ষমতা কমে যায়। ফলে শরীরে ভারী লাগা, মনোসংযোগের ঘাটতি এবং সবসময় ক্লান্ত বোধ হয়।

৫️. পেটের ডান দিকের উপরের অংশে অস্বস্তি বা ব্যথা: যকৃত ফোলা বা আকারে বড় হয়ে গেলে, পেটের ডান দিকের উপরের অংশে টান ধরা বা চাপ অনুভব হতে পারে। অনেক সময় এটি খাবারের পর আরও বেড়ে যায়। এই লক্ষণ প্রাথমিক পর্যায়ে যকৃতের প্রদাহের স্পষ্ট সংকেত।
৬️. ত্বক ও চোখে হলুদভাব আসা: যদি ফ্যাটি লিভার এডভ্যান্স পর্যায়ে পৌঁছে যায়, তখন যকৃত বিলিরুবিন প্রক্রিয়া করতে ব্যর্থ হয়। এতে চোখের সাদা অংশ ও ত্বকে হলদে ভাব আসে, প্রস্রাবের রং গাঢ় হয় এবং শরীরে চুলকানি দেখা দেয়। এটি লিভারের রোগের সতর্কবার্তা।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ, অ্যালকোহল এড়িয়ে চলা এবং সবুজ শাকসবজি, ফল ও আঁশযুক্ত খাবার খাওয়াই ফ্যাটি লিভার প্রতিরোধের সবচেয়ে ভাল উপায়। এছাড়া প্রতিদিন অন্তত ৩০ মিনিটের ব্যায়াম যকৃতকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ফ্যাটি লিভার প্রথমে নিঃশব্দে আঘাত হানে, কিন্তু সময়ের সঙ্গে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই শরীরের ছোট ছোট অস্বস্তিকে অবহেলা না করে, প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?