শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বামী চাই না, পরিবার পরিজন ছেড়ে একা একাই এখন এই কাজ করার ঝোঁক বাড়ছে মহিলাদের

আর্যা ঘটক | ১৫ অক্টোবর ২০২৫ ১৪ : ৩৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: এক সময় বাড়ির পুরুষ সদস্যরাই ঠিক করতেন ছুটিতে কোথায় যাওয়া হবে। কিন্তু সেই দিন বদলেছে। এখন বেড়াতে যাওয়ার পরিকল্পনা থেকে শুরু করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চালকের আসনে বসছেন মহিলারাই। বুকিং.কম-এর বার্ষিক রিপোর্ট 'হাউ ইন্ডিয়া ট্র্যাভেলস ২০২৫' বলছে, ৭৩ শতাংশ ভারতীয় মনে করেন, বেড়ানোর পরিকল্পনায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকা নিচ্ছেন মহিলারা।

 

সমীক্ষা অনুযায়ী, মহিলারা এখন বাড়ির 'সফরের স্থপতি' হয়ে উঠছেন। প্রতি ১০ জনের মধ্যে ৪ জন মহিলা জানিয়েছেন, তাঁরা আগের থেকে অনেক বেশি করে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এক-তৃতীয়াংশ (৩৩ শতাংশ) মহিলা প্রায়শই পরিবার বা বন্ধুদের জন্য বেড়ানোর পরিকল্পনা থেকে শুরু করে হোটেল-টিকিট বুকিংয়ের নেতৃত্ব দেন। আরও ১৬ শতাংশ জানিয়েছেন, বেশির ভাগ ভ্রমণের পরিকল্পনা তাঁরাই করেন। ২৬ থেকে ৫৫ বছর বয়সি এই 'সফরের স্থপতি'-রা শুধু নিজেরাই ঘুরতে ভালোবাসেন না, বরং অন্যদের জন্যও নিখুঁত ভাবে ভ্রমণের অভিজ্ঞতা সাজিয়ে তোলেন। তাঁদের এই পছন্দ-অপছন্দই এখন পর্যটন সংস্থা, হোটেল এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রকে মহিলা পর্যটকদের নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।

 

কী খোঁজেন মহিলা পর্যটকেরা? সমীক্ষায় কয়েকটি বিষয় স্পষ্ট:

 ১) মহিলা-বান্ধব এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার মতো পরিবেশ।

 ২) স্বাস্থ্য ও সুস্থতার সুযোগ-সুবিধা, যা তাঁদের মানসিক ভাবে তরতাজা হতে সাহায্য করবে।

 ৩) যাচাই করা হোটেল বা হোম-স্টে, বুকিং বাতিলের ব্যবস্থা এবং অ্যাপের মাধ্যমে বুকিংয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।

 

মহিলাদের এই ক্রমবর্ধমান অংশগ্রহণ আসলে এক বৃহত্তর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত। অবসর কাটানো হোক বা আত্ম-আবিষ্কার, সুস্থতার খোঁজ বা বিশেষ কোনও দিন উদযাপন- সব ক্ষেত্রেই ভারতীয় মহিলারা এখন ভ্রমণের সামনের সারিতে।

 

এই ধারাকে আরও শক্তিশালী করছে মহিলাদের দলবদ্ধ ভ্রমণ। আর এক্ষেত্রে বয়সের কোনও বেড়াজাল নেই। ‘দ্য হোস্টেলার’-এর প্রতিষ্ঠাতা প্রণব ডাঙ্গি বলেন, "মহিলাদের দলবদ্ধ ভ্রমণ বাড়ছে। গোয়ায় ব্যাচেলরেট পার্টি এখন বিশাল বাজার। আবার বারাণসীতে বয়স্ক মহিলারা তীর্থ করতে দল বেঁধে ঘুরতে যাচ্ছেন।"

 

শুধু দলেই নয়, মহিলারা এখন আগের চেয়ে অনেক বেশি একা ঘুরতেও বেরোচ্ছেন। দিল্লিতে ‘দ্য হোস্টেলার’-এর ক্ষেত্রে একা ভ্রমণকারীদের প্রায় ৭০ শতাংশই মহিলা।

মনে রাখা দরকার, একা ঘোরার জন্য অবিবাহিত হওয়ার প্রয়োজন নেই। মনোবিদদের মতে, যাঁরা বিবাহিত বা পরিবারের সঙ্গে থাকেন, তাঁদের জন্যও একা ভ্রমণ অত্যন্ত জরুরি। একা ঘুরতে গেলে মানুষ নিজের পছন্দ-অপছন্দ, জীবনের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি নতুন করে আবিষ্কার করতে পারে। এটি ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয় স্বাধীনতা এবং আত্মনির্ভরতার অনুভূতি জাগায়।

 

একা ভ্রমণ আসলে স্বাধীনতা ও আত্মবিশ্বাসের প্রতীক, যা মহিলাদের ক্ষমতায়নের অনুভূতি দেয়। এমনকী দাম্পত্য জীবনেও এটি পারস্পরিক বিশ্বাস এবং বন্ধনকে আরও মজবুত করতে পারে। থেরাপিস্ট রুচি রুহ এর আগে আজকাল ডট ইন-কে বলেছিলেন, "একা ভ্রমণ সঙ্গীকে একে অপরের স্বাধীনতার প্রয়োজনকে সম্মান করতে শেখায়, যা সম্পর্কের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে।"

 

যে সব মহিলাদের সন্তান রয়েছে, তাঁদের জন্য একা ভ্রমণ আত্ম-যত্নের এক শক্তিশালী উদাহরণ হতে পারে। যে অভিভাবকেরা নিজেদের জন্য সময় বের করেন, তাঁরা আরও তরতাজা হয়ে ফিরে আসেন এবং পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে সামলাতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে, বাড়িতে সাহায্যের ব্যবস্থা করে, কাছাকাছি ছোট ছোট ভ্রমণ দিয়ে শুরু করাই যায়। তারপর ধীরে ধীরে লম্বা সফরের পরিকল্পনা করা যেতে পারে।

আরও পড়ুন: শাশুড়ির স্নানের ভিডিও তুলে 'নোংরা কাজ' করত জামাই, প্রতিশোধ নিতে আইন নিজের হাতে তুলে নিলেন স্ত্রী

 

ভারতের পর্যটন মানচিত্রে মহিলাদের এই অগ্রণী ভূমিকা এমন এক বাজার তৈরি করেছে, যাকে পর্যটন শিল্প আর উপেক্ষা করতে পারে না। এবিষয়ে প্রণব ডাঙ্গি যোগ করেন, "ডিজাইন, নিরাপত্তা এবং রিভিউ খুব গুরুত্বপূর্ণ। আমরা এখনও শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করিনি, তবে এটি একটি বিশাল সুযোগ।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া