শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৫ অক্টোবর ২০২৫ ১৪ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় হিন্দি সিনেমা 'ফির হেরা ফেরি'র সেই দম ফাটানো হাসির দৃশ্যটি মনে আছে? যেখানে এক গরিলার কীর্তিতে শোরগোল পড়েছিল। কোটি কোটি টাকার হীরে নীচে ছুড়ে দিচ্ছিল গরিলা। সেই হীরে কুড়তোই হুড়োহুড়ি শুরু হয় সকলের মধ্যে। সিনেমার সেই হাসির দৃশ্য এবার বাস্তবেও ঘটে গেল। বাস্তবে শুধুমাত্র হীরের বদলে হাজার হাজার টাকার বৃষ্টি দেখা গেল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সরন তালুকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পথচলতি এক মহিলার ব্যাগ ছোঁ মেরে গাছে উঠে যায় বাঁদরটি। গাছের ডালে উঠে খাবারের লোভে ব্যাগটিও খুলে ফেলে সে। তারপরেই গাছ থেকে টাকার বৃষ্টি! ঝুরঝুর পর ৫০০ টাকার নোট গাছ থেকে নীচে পড়ে।
গাছের নীচে যাঁরা বসেছিলেন, রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছিলেন, তাঁরাই প্রথমে বিষয়টি খেয়াল করেন। কোথা থেকে এত ৫০০ টাকার নোট ঝরে পড়ছে, তা চিহ্নিত করতেই কয়েক মিনিট সময় কেটে যায়। এরপর পথচলতি অনেকেই বাঁদরের কীর্তি ক্যামেরাবন্দি করেন। খাবারের লোভে ব্যাগটি খুলেছিল সে। কিন্তু তাতেই হিতে বিপরীত হল। টাকার বৃষ্টি হল গাছ থেকে।
শুধু তাইই নয়, খিদের চোটে ওই ৫০০ টাকার নোটের বান্ডিল চিবিয়েও খেয়েছে বাঁদরটি। নীচে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক তাড়া মারতেই চিবিয়ে খাওয়া ৫০০ টাকার নোটের বান্ডিল ছেড়ে গাছের অন্য ডালে লাফিয়ে চলে যায়। সেই সময়েই ৫০০ টাকার নোটের বৃষ্টি শুরু হয় গাছ থেকে। স্থানীয়দের অনেকেরই ধারণা, সেটি ৫০ হাজার টাকার বান্ডিল ছিল। প্রতিটি ৫০০ টাকার নোট ছিল। নিমেষের মধ্যে হাজার হাজার টাকা চিবিয়েই শেষ করে দিয়েছে ওই বাঁদর।
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই এই রাজ্যেই এমন একটি ঘটনা ঘটেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়। এক স্কুল শিক্ষকের সঙ্গেই এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বাইকের ট্রাঙ্ক থেকে একটি ব্যাগ ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায় বাঁদর। গাছে উঠে যায় টাকা ভর্তি ব্যাগটি নিয়ে। এরপর গাছের উপর থেকে ঝুরঝুর করে নীচে পড়ে সেই টাকা। যা কুড়োতে গিয়ে ওই এলাকায় হুলস্থুল কাণ্ড ঘটে।
পুলিশ জানিয়েছে, দোদাপুর গ্রামে এক বেসরকারি স্কুলের শিক্ষক রোহিতাস চন্দ্র। একটি জমি কেনার জন্য ৮০ হাজার টাকা নিয়ে ওই তালুকে এসেছিলেন। ৮০ হাজার টাকা একটি ব্যাগের মধ্যে ভরে মোটরবাইকের পিছনে রেখেছিলেন। শিক্ষকের নিজের কাছেও প্রচুর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। আচমকা একটি বাঁদর এসে বাইকের পিছনে থেকে ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বাঁদরের হয়তো ধারণা ছিল, ব্যাগের মধ্যে খাবার আছে। সেই কারণেই গাছে উঠে ব্যাগটি খুলেছিল সে। কিন্তু কোনও খাবার খুঁজে না পাওয়ায়, হতাশ হয়ে পড়ে। গাছের ডালে বসেই ব্যাগটি নীচে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সমস্ত টাকা ঝুরঝুর করে নীচে পড়ে। যা কুড়নোর জন্য আশেপাশে লোকজন ছুটে আসেন। টাকা কুড়োতে গিয়ে হুড়োহুড়িও শুরু হয়।
সম্প্রতি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, সবগুলোই ৫০০ টাকার নোট ছিল। অনেকেই একাধিক নোট কুড়নোর জন্য ঠায় দাঁড়িয়েছিলেন। অনেকেই কয়েক হাজার টাকার নোট সংগ্রহ করেন। শোরগোল শুনেই ওই শিক্ষক ছুটে আসেন।
জানা গেছে, ওই এলাকা থেকে মোট ৫২ হাজার টাকা কুড়িয়ে পেয়েছিলেন শিক্ষক। বাকি ২৮ হাজার টাকা স্থানীয়রাই চুরি করে পালিয়ে যান। স্থানীয়রাও জানিয়েছেন, ওই এলাকায় বাঁদরের উপদ্রবে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকেই থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একাংশের নেটিজেনরা হেসে লুটোপুটি খান। আবার অনেকেই ওই শিক্ষকের জন্য দুঃখপ্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'এটি মজার বিষয় নয়। কষ্টার্জিত টাকা চোখের সামনে এভাবে নষ্ট হলে কান্না পাওয়ার কথা।' আবার একজন লিখেছেন, 'বাঁদরের জন্য কত পরিবারের মুখে হাসি ফুটল।' কেউ আবার মজা করে লিখেছেন, 'টাকা চুরির জন্য বাঁদরটাকে কি গ্রেপ্তার করা হবে?'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?