শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৫ অক্টোবর ২০২৫ ১৪ : ১৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: যৌন মিলনের সময় একে অপরের শরীরে সংক্রমিত ব্যাকটেরিয়াই হয়ে উঠতে পারে যৌন হেনস্থাকারীদের শনাক্ত করার অব্যর্থ অস্ত্র। অস্ট্রেলিয়ার এক সাম্প্রতিক গবেষণা এমনই সম্ভাবনার কথা জানিয়েছে। গবেষণাপত্রটি ‘আইসায়েন্স’ নামক বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে, অন্ত্রের মাইক্রোবায়োমের মতোই প্রতিটি মানুষের যৌনাঙ্গের ব্যাকটেরিয়ার ধরন আলাদা। যৌন মিলনের সময় এই জীবাণু সঙ্গীর দেহে স্থানান্তরিত হয় এবং একটি বিশেষ ‘স্বাক্ষর’ বা চিহ্ন রেখে যায়, যা পরবর্তীকালে চিহ্নিত করা সম্ভব।
মারডক ইউনিভার্সিটির এই গবেষণার প্রধান ডঃ ব্রেন্ডন চ্যাপম্যানের নেতৃত্বে গবেষক দল এই অণুজীব গোষ্ঠীর নাম দিয়েছেন ‘সেক্সোম’। ডঃ চ্যাপম্যান বলেন, “যেসব যৌন হেনস্থার ঘটনায় শুক্রাণু পাওয়া যায় না, যেমন- বীর্যপাত না হলে, কন্ডোমের মতো গর্ভনিরোধক ব্যবহার করা হলে অথবা অভিযুক্ত পুরুষটির ভ্যাসেকটমি করা থাকলে, সেক্ষেত্রে এই পদ্ধতিটি দোষীকে চিহ্নিত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠতে পারে।”
উল্লেখ্য, অস্ট্রেলিয়া বিজ্ঞানী জানিয়েছেন, গবেষকরা ব্যাকটেরিয়ার একটি নির্দিষ্ট জিন, ‘১৬এস আরআরএনএ’-এর উপর নজর দিয়েছেন, যা জন্মগত ভাবে মানুষের শরীরে থাকে না। বিভিন্ন ব্যক্তির শরীরে থাকা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই জিনের গঠন ভিন্ন হয়।
গবেষণায় ১২টি বিষমকামী যুগলের যৌনাঙ্গের নমুনা পরীক্ষা করা হয়। দেখা যায়, মিলনের পর সঙ্গীর শরীরে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার ‘স্বাক্ষর’ শনাক্ত করা সম্ভব হচ্ছে।
আশ্চর্যজনকভাবে, কন্ডোম ব্যবহার করা হলেও এই ব্যাকটেরিয়ার স্থানান্তর ঘটছে, যদিও সেক্ষেত্রে মূলত নারী শরীর থেকে পুরুষ শরীরে সংক্রমণের হার বেশি ছিল। তবে ডঃ চ্যাপম্যান জানিয়েছেন, এক্ষেত্রে মিলনের ঠিক কোন পর্যায়ে কন্ডোম ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টি হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে। গবেষণায় আরও দেখা গেছে যে, পিউবিক হেয়ার, ওরাল সেক্স, লিঙ্গত্বক ছেদন বা লুব্রিক্যান্টের ব্যবহার, কোনও কিছুই ব্যাকটেরিয়ার স্থানান্তরে বিশেষ প্রভাব ফেলে না। তবে মিলনের পর পুরুষদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা এই জীবাণু শনাক্তকরণের ক্ষেত্রে একটি অন্তরায় হতে পারে।
আরও পড়ুন: ৭ কোটি শুক্রাণু চাই! চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত ৫০ সঙ্গীর সঙ্গে একটানা সঙ্গম রানিমার! কোথায় থাকে এই রানি?
ডঃ চ্যাপম্যান আরও জানান, একটি যুগলের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সঙ্গীর শরীর থেকে পাওয়া ব্যাকটেরিয়ার ছাপ পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। গবেষকদের মতে, এই পদ্ধতি ফরেনসিক পরীক্ষার সময়সীমাও বাড়িয়ে দিতে পারে। সাধারণত, যৌন হেনস্থার পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রাণু শনাক্ত করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই নতুন পদ্ধতিতে সেই সময়সীমা অনেকটাই বাড়ানো সম্ভব।
তবে ডঃ চ্যাপম্যান স্বীকার করেছেন যে, এই প্রযুক্তিকে আদালতের প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য এখনও অনেক পথ অতিক্রম করতে হবে। ব্যাকটেরিয়ার ‘স্বাক্ষর’-এর স্বতন্ত্রতাকে আরও নিখুঁতভাবে চিহ্নিত করার পদ্ধতি তৈরি করতে হবে। এছাড়া, যৌন মিলন ছাড়া অন্য কী কী কারণে ‘সেক্সোম’ পরিবর্তিত হতে পারে বা মহিলাদের ঋতুচক্রের সময় এতে কী ধরনের বদল আসে, তাও খতিয়ে দেখতে চান গবেষকরা।
এই গবেষণার সঙ্গে যুক্ত না থাকলেও, সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজির ফরেনসিক জেনেটিক্সের অধ্যাপক ডেনিস ম্যাকনেভিন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “যেখানে ডিএনএ প্রমাণ অপর্যাপ্ত বা অনুপস্থিত, সেখানে সাক্ষ্যকে সমর্থন বা খণ্ডন করতে ব্যাকটেরিয়ার জেনেটিক প্রোফাইলিং সহায়ক হতে পারে।” তবে তাঁর মতে, “ফরেনসিক পরীক্ষায় ডিএনএ বিশ্লেষণই সর্বদা প্রথম বিকল্প থাকবে।” তিনি এই পদ্ধতিকে ‘শেষ আশ্রয়’ হিসেবে বর্ণনা করে বলেন, “এটি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল- এক কথায় এটি একটি ‘বিশেষ ধরনের বিশ্লেষণ’।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?